পাখির কোলাহলে মুখর চলনবিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ October, ২০২৬

পাখির কোলাহলে মুখর চলনবিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ |
শীতের আগমনী বার্তা নিয়ে চলনবিলে আগমন ঘটেছে লাখ লাখ অতিথি পাখির। কাকডাকা ভোর থেকেই তাদের ওড়াউড়ি আর কোলাহলে মুখর থাকছে এই বিল। সাদাবক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, ডাহুক আর নাম না জানা হাজারো শীতের অতিথি পাখির নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো, ঋষি বকের ধ্যানমগ্ন চিত্র-যে কোনো মানুষের মনে আনন্দ দেয়। বিলের অল্প পানিতে ডুব দিয়ে পুঁটি, পাতাসি, মলা ধরে খাওয়ার দৃশ্যপট যেন এক নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করছে। এতে পুরো চলনবিল পাখিদের মিলনমেলায় পরিণত হয়েছে। মৎস্য ও শস্যভান্ডারখ্যাত চলনবিলের বিস্তৃতি নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে। বর্তমানে নাটোর-বগুড়া মহাসড়কের দুপাশে, সিংড়া-বারুহাস-তাড়াশ সড়কের আশপাশের চলনবিলে সাদাবক, পানকৌড়ি, শামুকখোল, বালিহাঁসসহ অসংখ্য অতিথি পাখির ওড়াউড়ি, কোলাহল

চোখে পড়ে। এ বিলের হাঁটুপানিতে মাছ শিকারে ঝাঁকে ঝাঁকে পাখি আসে। সারা দিনই অতিথি পাখিদের এমন বিচরণ যে কাউকেই মুগ্ধ করবে। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও বিল হালতী ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান জানান, প্রতিবছর এ সময় চলনবিলে আহার জোগাতে বক, বালিহাস, পানকৌড়ি, শামুকখোলসহ নানা প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে। প্রকৃতির মাঝে পাখির বিচরণ ও ডানা মেলে ওড়ে বেড়ানো এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। এরই মাঝে কিছু লোভী শিকারি ফাঁদ পেতে সেই পাখি শিকারও করে থাকেন। এই বিলের পাখি রক্ষায় তারা ২০১২ সাল থেকে বিলের দুর্গম এলাকায় ছুটে যাচ্ছেন। পাখি শিকারের বিরুদ্ধে প্রশাসনকে অবহিত করছেন এবং বিলে পাখি ও জীববৈচিত্র্য

রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করছেন। নাটোরের সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলনবিল জীববৈচিত্র্যে ভরপুর একটি বিল। এ সময়ে বিলে অসংখ্য পাখির আগমন ঘটেছে। বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় কাকডাকা ভোর থেকে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা নিয়োজিত থাকেন। ইতোমধ্যে তাদের সহযোগিতায় কিছু অসাধু পাখি শিকারিকে জেল-জরিমানা করা হয়েছে। ফলে পাখির নিরাপদ আশ্রয় তৈরি হয়েছে। বিল সবুজ প্রকৃতিতে পাখির বিচরণে প্রাণ ফিরে পেয়েছে। স্থানীয় সংসদ-সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চলনবিলকে একটি পর্যটন শিল্প হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। এই বিলের পাখি ও পরিবেশ রক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ প্রত্যর্পণ চুক্তি কেন শেখ হাসিনার ক্ষেত্রে অপ্রযোজ্য? প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে? চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা সার পায় না কৃষক, মিয়ানমারে পাচার হচ্ছে দেদারসে: চক্রে যুক্ত বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ