ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ
নওগাঁর সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ।
মহেশখালীর কারিগরদের হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮টি বন্দুক-রাইফেল উদ্ধার
কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র দুই জনকে আটক করেছে পুলিশ।
আজ ৩০শে আগস্ট রোববার দুপুরে মহেশখালী থানা মাঠে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার রাতে উপজেলার ছোটমহেশখালী ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে পুলিশের চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশাতে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৮টি অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে আটক করা হয় দুই ব্যক্তিকে।
আটকরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরের হরিনখাইন দীঘির পাড় এলাকার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া এবং মহেশখালী উপজেলার ছোটমহেশখালীর ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে মানিক দে।
জব্দ করা অস্ত্রের মধ্যে আছে দেশে তৈরি দুইটি রাইফেল, পাঁচটি একনলা বন্দুক ও একটি
এলজি। উল্লেখ্য, মহেশখালীর দুর্গম পাহাড়ে বহু বছর ধরে দেশীয় প্রযুক্তিতে অস্ত্র উৎপাদন হয়ে আসছে। দেশীয় কারিগরদের হাতে উৎপাদিত এসব অস্ত্র ছড়িয়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলে এবং অপরাধকর্মে ব্যবহৃত হয়। বিদেশি অস্ত্রের দাম অনেক বেশি এবং সংগ্রহ করা কঠিন বলে দেশে উৎপাদিত স্বল্পমূল্যের এসব অস্ত্র নিম্ন ও মধ্যমসারির সন্ত্রাসীরা কিনে নেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতান জানান, গত ২১শে আগস্ট উপজেলার শাপলাপুর মিঠাছড়ি এলাকার গহিন পাহাড়ের ভেতরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামাদিসহ একজনকে আটক করা হয়। এরপর থেকে জেলা পুলিশ সুপারের নির্দেশে অস্ত্র উদ্ধারে মহেশখালী বিভিন্ন পয়েন্টে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। তারই ধারাবাহিকতায় ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে বিশেষ পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি
চালানো হয়েছে বলে জানান তিনি। মহেশখালীতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে ওসি অস্ত্র উদ্ধারে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।