শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬

শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬ |
ইংলিশ সংবাদমাধ্যমের রবিবারের প্রতিবেদন অনুযায়ী, ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগ ‘চ্যাম্পিয়নশিপ’-এর দল শেফিল্ড ইউনাইটেডে স্থায়ী চুক্তিতে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। হামজা বর্তমানে লেস্টার সিটিতে খেলছেন, যারা অবনমিত হয়ে এখন ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর ‘লিগ ওয়ান’-এ নেমে গেছে। খবর অনুযায়ী, ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার সমঝোতায় প্রায় পৌঁছে গিয়েছিলেন চ্যাম্পিয়নশিপেরই আরেক দল ডার্বি কাউন্টির সঙ্গে। কিন্তু শেষ মুহূর্তে শেফিল্ড ইউনাইটেড ফ্রি ট্রান্সফারে ব্রামাল লেনে তাকে দ্বিতীয় মেয়াদে ফিরিয়ে আনার চুক্তি নিশ্চিত করে। এর আগে ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ভাগে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। সেবার ‘ব্লেডস’ খ্যাত দলটিকে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শেফিল্ডের রাইট-ব্যাক ফেমি সেরিকি ইনজুরিতে পড়ায় দ্রুত

হামজাকে দলে ভেড়ানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ধারে খেলার সময় ক্লাবটির হয়ে এই পজিশনেই খেলেছিলেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, হামজার মেডিকেল পরীক্ষা চলছে এবং শিগগিরই চুক্তির আনুষ্ঠানিক কাজ সম্পন্ন হবে। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাতে বল্টনের বিপক্ষে ম্যাচেই শেফিল্ডের হয়ে মাঠে নামতে পারেন হামজা। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ২০১৬ সালের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির জন্য সাম্প্রতিক সময়টা চরম বিপর্যয়কর। টানা দুই মৌসুমে অবনমিত হয়ে দলটি এখন লিগ ওয়ানে ঠাঁই নিয়েছে। ফলে ক্লাবটি হামজার বড় অঙ্কের বেতন বাঁচানোর জন্য তাকে ছেড়ে দিতে ইচ্ছুক ছিল। এই দলবদলের মাধ্যমে কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার এক দশকেরও বেশি সময়ের অধ্যায়ের অবসান ঘটতে

যাচ্ছে। ২০১৪ সালে লেস্টার সিটির একাডেমি দলে যোগ দেন তিনি। পরবর্তীতে প্রথম দলের হয়ে ২০২১ সালে এফএ কাপ, একই বছর এফএ কমিউনিটি শিল্ড (ইংলিশ সুপার কাপ) এবং ২০২৩-২৪ মৌসুমে ইএফএল চ্যাম্পিয়নশিপের খেতাব জেতেন এই বাংলাদেশি তারকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প