রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ August, ২০২৬

রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ August, ২০২৬ |
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় গেন্ডারিয়ার একটি অফিসের সামনে এই ঘটনা ঘটে।রাজধানীর গণ্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) এবং পথচারী আশা আক্তার (২০)।তাদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় হঠাৎ রাস্তায় মারামারি ও গোলাগুলি শুরু হলে আশপাশের পথচারীরাও এর শিকার হন। আহত সিয়াম জানিয়েছেন, তিনি পাশের একটি চায়ের দোকানের শাটার বন্ধ

করার সময় গুলিবিদ্ধ হন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।সিয়ামের বুকে এবং আলমগীরের মাথায় আঘাত থাকায় তাদের জরুরি পর্যবেক্ষণ ও চিকিৎসার আওতায় রাখা হয়েছে, আশার পায়ে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং এ নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রাজধানীর জনবহুল এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার ও নির্বিচার গুলিবর্ষণের এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে নতুন করে নিরাপত্তা-উদ্বেগ তৈরি করেছে। বাসিন্দারা বলছেন, দিনের বেলায়ও পরিবার নিয়ে চলাফেরা করতে এখন তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, শহরের জনবহুল

এলাকায় খোলাখুলি অস্ত্র ব্যবহারের এই প্রবণতা রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি ৩ বিভাগে বৃষ্টির আভাস শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন