চট্টগ্রামে কলেজছাত্রীকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ September, ২০২৬

চট্টগ্রামে কলেজছাত্রীকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ September, ২০২৬ |
কলেজে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন বন্দর নগরী চট্টগ্রামের দক্ষিণ হালিশহরের এক কলেজছাত্রী। নিখোঁজের পর থেকে তার পরিবারকে অপহরণের কথা জানিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণের ফোন দেওয়া হচ্ছে এবং থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করতে অনবরত হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় পুরো পরিবার গভীর নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। নিখোঁজ ছাত্রীর নাম মিথিলা। তিনি স্থানীয় বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই ঘটনার দিন সকালে কলেজের পোশাক পরে বাসা থেকে বের হন মিথিলা। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও তিনি আর ঘরে ফেরেননি। স্বজনরা সম্ভাব্য সব স্থানে ও নিকটাত্মীয়দের বাসায় খোঁজ নিয়েও তার

কোনো সন্ধান পাননি। বাধ্য হয়ে বন্দর থানায় মিথিলার পরিবার একটি জিডি দায়ের করে। জিডি দায়েরের পরপরই শুরু হয় রহস্যজনক টেলিফোন কল। নিখোঁজ ছাত্রীর ভাই হৃদয় জানান, একটি অপরিচিত ব্রিলিয়ান্ট অ্যাপসের ভিওআইপি নম্বর থেকে তাদের কাছে ফোন আসে। ফোনে সরাসরি হুমকি দিয়ে বলা হয়, জিডি তুলে না নিলে মিথিলাকে মেরে ফেলা হবে। একইসাথে তাকে ফিরে পেতে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে কিছু টাকা দিতে সম্মতি জানানো হলেও চক্রটি নির্দিষ্ট কোনো স্থান বা টাকা হস্তান্তরের উপায়ের কথা স্পষ্ট করে বলছে না। এতে এটি কোনো সংঘবদ্ধ অপহরণ নাকি সুযোগসন্ধানী প্রতারক চক্রের কাজ, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে আজ

১৬ই সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, জিডি হওয়ার পর থেকেই পুলিশ মিথিলাকে উদ্ধারে তৎপর রয়েছে। তিনি আরো উল্লেখ করেন, মুক্তিপণ দাবি এবং হুমকির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং খুব দ্রুতই ওই ছাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা