সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন – ইউ এস বাংলা নিউজ




সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ September, ২০২৬ |
সৌদি আরবের রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না ও ঘুমানো নিয়ে বাগবিতণ্ডার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে সিলেটের এক প্রবাসী যুবক খুন হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তার তিন মাস বয়সি এক শিশুসন্তান রয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবে পাড়ি জমান মতিউর। রিয়াদের হারা এলাকার একটি বাসায় আরও তিনজন রুমমেটের সঙ্গে থাকতেন তিনি। দু-তিনদিন আগে রান্না করা ও ঘুমানো নিয়ে রুমমেটদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

সোমবার রাতে কাজ শেষে সবাই বাসায় ফিরলে ওই পুরোনো বিষয়টি নিয়ে পুনরায় তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে মতিউর রহমানকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই কক্ষে থাকা অভিযুক্ত তিন যুবক পালিয়ে যান। নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন জানান, মতিউর অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন এবং রুমমেটদের সঙ্গে সৃষ্ট ঝামেলার কথা আগে পরিবারকে জানিয়েছিলেন। সোমবার থেকে তার ফোন বন্ধ পাওয়ায় একই কক্ষে থাকা গ্রামের এক প্রবাসীর মাধ্যমে তারা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হন। পরিবারের পক্ষ থেকে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানান, প্রবাসে কোম্পানীগঞ্জের

এক যুবকের মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন এবং এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও