ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ September, ২০২৬

ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ September, ২০২৬ |
ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। তার নেতৃত্বাধীন কট্টর-ডানপন্থী ব্রাদার্স অব ইতালি (এফডিআই) দলের যুব শাখার এক অনুষ্ঠানে রোববার তিনি এই প্রস্তাবের কথা জানান। মেলোনির প্রস্তাবিত পরিকল্পনায় রয়েছে— স্কুলে বোরকা ও নিকাবের মতো মুখ-ঢাকা পোশাকে নিষেধাজ্ঞা, প্রতিটি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় আইনি সীমা আরোপ এবং যেসব বিদেশি অভিভাবকের সন্তান স্কুলব্যবস্থায় মানিয়ে নিতে “গুরুতর সমস্যায়” পড়ছে, তাদের জন্য ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রস্তাবে হিজাবকে অন্তর্ভুক্ত করা হয়নি। নিকাব ও বোরকা পুরো মুখ ঢেকে রাখে, অন্যদিকে হিজাব শুধু চুল ও ঘাড় ঢাকে, মুখ খোলা থাকে—এই পার্থক্যের কথা

তুলে ধরে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মেলোনির প্রস্তাব হিজাবের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মেলোনি এই পদক্ষেপকে নারীর স্বাধীনতা ও সমতার প্রশ্ন হিসেবে তুলে ধরে বলেন, কোনো তথাকথিত ঐতিহ্যের দোহাই দিয়ে কোনো তরুণীকে মুখ ঢাকতে বাধ্য করা উচিত নয়। তিনি বলেন, স্কুল এমন পরিবেশ হওয়া উচিত যেখানে শিক্ষার্থীরা যোগাযোগ করতে, অংশ নিতে ও সমাজে একীভূত হতে পারে। প্রসঙ্গত, ইতালিতে ইতোমধ্যে প্রতি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার নিয়ম চালু আছে। নতুন এই প্রস্তাব আইনে পরিণত হতে হলে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। পর্যবেক্ষকরা বলছেন, ২০২৭ সালের সাধারণ নির্বাচনের আগে অভিবাসন ইস্যুতে মেলোনির ওপর তার চেয়েও কট্টর-ডানপন্থী নবগঠিত দল ন্যাশনাল ফিউচার (এফএন)-এর ক্রমবর্ধমান রাজনৈতিক

চাপ এই ঘোষণার একটি বড় কারণ। জুলাই মাসেই এফএন দলটি স্কুলে বোরকা নিষিদ্ধের দাবি তুলেছিল। এটি ইতালিতে ইসলাম ও অভিবাসন-সংক্রান্ত বৃহত্তর বিতর্কের সবশেষ অধ্যায়। ২০২৪ সালের অক্টোবরে বলগনায় বসবাসরত পাকিস্তানি বংশোদ্ভূত এক ইমামকে উগ্রবাদী বক্তব্য ও সহিংসতায় উসকানির অভিযোগে বহিষ্কার করেছিল মেলোনি সরকার—যা সে সময়ও ইতালিতে ইসলামি সংস্কৃতি ও ইউরোপীয় মূল্যবোধের “সামঞ্জস্যহীনতা” নিয়ে বিতর্ক উসকে দিয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে পথচারী জাহাঙ্গীর আহত ভিডিও করার সময় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা