ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ September, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ September, ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক স্থানে ৩ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দুটি ও টিএসসির পাশে মেট্রোরেল সংলগ্ন রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিভাবে জানা যায়নি। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটু আগে ককটেল ফাটানো হয়েছে, আমি নিজেও শব্দ শুনেছি। শব্দ শোনার পর নিরাপত্তার দায়িত্বে থাকা হাউস টিউটরকে নির্দেশ দিয়েছি যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্য কোনো বহিরাগতকে হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া না হয়। কারা এই ঘটনা ঘটাতে পারে— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রাস্তার ঘটনা হওয়ায় এবং

দারোয়ানরা হলের ভেতরে থাকায় কারা এটি ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে প্রক্টরিয়াল টিমের প্রধান ইউসুফ হারুন জানান, আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। তারা বলেছেন ককটেল ফাটার সময় কেউ এদিক দিয়ে যায়নি। আমরা ধারণা করছি কেউ হয়তো জগন্নাথ হলের উপর থেকে মেরেছে। অন্যদিকে টিএএসির পাশে মেট্রোরেল সংলগ্ল রাস্তায় একটা ককটেল বিস্ফোরণ হয়েছে, সেটা বাইকে করে কেউ মেরে দিয়ে চলে গেছে। এদিকে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার প্রথমবারের মতো আফকন শিরোপা জিতল সেনেগাল ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় ড্র নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার জনের বিরুদ্ধে মামলা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় কারাগারে মোহনা টিভির সাবেক সিইও তছলিম সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জে ককটেল প্রস্তুতিতে বিস্ফোরণে এক কর্মী নিহত, চারজন আহত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জের নেতা ফরিদপুরে গ্রেপ্তার নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বেঁচে থাকার প্রমাণ দিলেন নারী মেহেরপুরে ছেলেদের বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত মা পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর সাতক্ষীরা কাঁটাতারহীন এলাকায় রাতে বিজিবি নৌকা টহল চালু করেছে