মিয়ানমারে জান্তাকে গ্রাহকদের গোপন তথ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধে ফেঁসে গেল টেলিনর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ September, ২০২৬

মিয়ানমারে জান্তাকে গ্রাহকদের গোপন তথ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধে ফেঁসে গেল টেলিনর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ September, ২০২৬ |
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর সামরিক জান্তার হাতে গ্রাহকদের গোপনীয় তথ্য তুলে দেওয়ার অভিযোগে নরওয়ের টেলিকম প্রতিষ্ঠান টেলিনরের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ আনা হয়েছে। নরওয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক শাসকরা যখন সাধারণ মানুষের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছিল, ঠিক সেই সময়ে টেলিনরের মিয়ানমার শাখা গ্রাহকদের কল ও ট্রাফিক ডেটা শাসকদের হাতে তুলে দিয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অসলোতে টেলিনরের প্রধান কার্যালয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। নরওয়ের পুলিশ জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত সময়ে ঘটে যাওয়া নানা ঘটনার জন্যই মানবতাবিরোধী অপরাধে সহায়তার এই অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, যথাযথ অনুমতি ছাড়া নিষেধাজ্ঞাভুক্ত নজরদারি সরঞ্জাম ব্যবসা বিক্রির

প্রক্রিয়ায় যুক্ত করায় নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আনা হয়নি এবং তারা তদন্তে সব ধরনের সহযোগিতা করবে। টেলিনর জানিয়েছে, সামরিক অভ্যুত্থানের পর তারা এক চরম ও কঠিন পরিস্থিতিতে পড়েছিল। সে সময় সামরিক নির্দেশ অমান্য করলে স্থানীয় কর্মচারীদের জেল, নির্যাতন এমনকি মৃত্যুর মুখে পড়ার ঝুঁকি ছিল। কর্মচারীদের জীবন বাঁচাতে তারা বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছিল এবং পরবর্তীতে ২০২২ সালে মিয়ানমার থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয়। এদিকে স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো টেলিনরের বিরুদ্ধে আনা এই অভিযোগকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে এর মাধ্যমে প্রকৃত ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত

হবে। সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও