বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ September, ২০২৬

বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ September, ২০২৬ |
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারকে চাল সরবরাহ করা হচ্ছে এমন সব চালকল থেকে, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্বই নেই অথবা দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে। এমন অনিয়ম চলে আসছে দীর্ঘদিন ধরে। অভিযোগ রয়েছে, একটি অসাধু সিন্ডিকেট খাদ্য বিভাগের কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে ভুয়া লাইসেন্স ব্যবহারের মাধ্যমে প্রতি বছর কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এর একটি জ্বলন্ত উদাহরণ রায়গঞ্জের চান্দাইকোনা এলাকার আনোয়ারা সেমি অটো চালকল, যেটি বিগত এক যুগেরও বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ। এর চাতাল ও ভবন আগাছায় ভরে গেছে এবং সেখানে হাউজ, বয়লার বা বিদ্যুৎ সংযোগের কোনো অস্তিত্ব নেই। অবাক করা বিষয় হলো, সরকারের পক্ষ থেকে এ বছর এই অকার্যকর মিলটি থেকেই ১১৯

টন চাল ক্রয় করা হচ্ছে। উপজেলার আরও বেশ কয়েকটি চালকল, যেমন- লুৎফা অটো রাইস মিল, ওমর সেমি অটো রাইস মিল এবং সৌরভ অটো রাইস মিলের চিত্রও হুবহু এক। এসব মিলের কোথাও চাতাল কাঠের গুঁড়া শুকানোর কাজে ভাড়া দেওয়া হয়েছে, আবার কোথাও চলছে মুরগির খামার। এমনকি কোনো কোনো গুদামের ভেতরে গরুর খামারও গড়ে তোলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকার বছরের পর বছর ধরে অচল থাকা এসব চালকলের সঙ্গেই অবলীলায় চাল কেনার চুক্তি করে চলেছে। এই অভিযোগগুলোর সত্যতা স্বীকার করে নিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং তিনি এর দায় চাপিয়েছেন উপজেলা খাদ্য পরিদর্শক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধির ওপর। এ বিষয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিরাজুল

ইসলাম জানান, “এ ধরনের কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। তবে এই বিষয়গুলো সম্পর্কে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্য পরিদর্শকই সবচেয়ে ভালো বলতে পারবেন।” অন্যদিকে, সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ জানিয়েছেন, “এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর রায়গঞ্জ এলাকার পাঁচটি চালকলের লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে।” উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে বর্তমানে রায়গঞ্জ উপজেলার মোট ১৩৭টি চালকলের সাথে চাল সরবরাহের চুক্তি রয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৮৮ কোটি টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব