ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা
পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি
হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের
বাব আল-মান্দেবের কাছে হুথিদের সঙ্গে ইয়েমেনি বাহিনীর তীব্র লড়াই
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ কাহবুব পাহাড় এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত এই এলাকায় কয়েকটি ফ্রন্টে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
তাইজ থেকে আল জাজিরার সংবাদদাতা মাহা আলী জানিয়েছেন, ইয়েমেন সরকারের ‘হোমল্যান্ড শিল্ড’ বাহিনী ‘জায়ান্টস ব্রিগেড’-এর সহায়তায় কাহবুব এলাকায় হুথিদের একটি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।
সরকারি বাহিনীর দাবি, হুথিরা ওই এলাকায় বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। তবে তাদের সেই প্রচেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে।
অভিযানে হুথিদের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং দুই হুথি সদস্যকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া সংঘর্ষের সময় হুথিদের একটি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে সরকারি বাহিনী।
কাহবুব পাহাড়
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি অবস্থিত। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত। এটি ইয়েমেনের খুব গুরুত্বপূর্ণ এলাকা।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি অবস্থিত। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত। এটি ইয়েমেনের খুব গুরুত্বপূর্ণ এলাকা।





