‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি বাড়ল ১০ শতাংশ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ September, ২০২৬

‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি বাড়ল ১০ শতাংশ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ September, ২০২৬ |
অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফোন ডুও’ বাজারে আনার পর দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’-এর বিক্রি আগের সপ্তাহের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যদিও শুরুতে অ্যাপলের ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রবেশ স্যামসাংয়ের নতুন ফোনের বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে বাস্তবে এর উলটো চিত্রই দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, যেসব গ্রাহক অ্যাপলের ফোল্ডেবল ফোন বাজারে আসার অপেক্ষায় ছিলেন, তারা দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিক্রি বাড়ার পেছনে মূলত মডেল দুটির তুলনামূলক দাম, ডিজাইন এবং সহজলভ্যতার মতো বিষয়গুলো

বড় ভূমিকা রেখেছে। দক্ষিণ কোরিয়ায় স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর দাম শুরু হয় প্রায় ১,৫৫০ ডলারে। অন্যদিকে, অ্যাপলের আইফোন ডুও-এর দাম রাখা হয়েছে প্রায় ২,৩৯০ ডলার। দামের পাশাপাশি স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনটি অ্যাপলের ডিভাইসের তুলনায় পাতলা ও হালকা হওয়ায় ক্রেতারা স্মার্টফোনটির গাঠনিক বৈশিষ্ট্যের দিক থেকেও একে এগিয়ে রাখছেন। এ ছাড়া সহজলভ্যতার দিক থেকেও স্যামসাং সুবিধাজনক অবস্থানে রয়েছে, কারণ তাদের ফোনটি ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার বাজারে পাওয়া যাচ্ছে, যেখানে ‘আইফোন ডুও’ দেশটির বাজারে আনুষ্ঠানিকভাবে আসার কথা রয়েছে আগামী ১৬ অক্টোবর। গ্রাহকরা অ্যাপলের ফোনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে না চেয়ে এবং আকর্ষণীয় মূল্যের কারণে তাই স্যামসাংয়ের ডিভাইসটি বেছে নিচ্ছেন। স্যামসাংও এই সুযোগ কাজে

লাগিয়ে বিভিন্ন প্রমোশনাল অফার বা প্রচারণার মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করার কৌশল গ্রহণ করছে। তবে এই পরিসংখ্যানটি শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার বাজারের সাপ্তাহিক পরিবর্তনের একটি চিত্র এবং এর মাধ্যমে বৈশ্বিক বাজারের পরিস্থিতি বিবেচনা করা মোটেই সমীচীন নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান