এআই ব্যবহার করে যেভাবে বোমা বানাচ্ছে আইএস! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৬

এআই ব্যবহার করে যেভাবে বোমা বানাচ্ছে আইএস!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৬ |
বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ব্যবহার করে শক্তিশালী বোমা বানিয়ে যুদ্ধের ছক আঁকছে জঙ্গি গোষ্ঠী আইএস ও বোকো হারামের সদস্যরা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণায় দেখা গেছে, চ্যাটবটের ক্ষতিকর তথ্য আটকানোর নিয়মগুলো ফাঁকি দিয়ে তারা নিয়মিত ওপেনএআই, গুগল, অ্যানথ্রপিক, মেটা ও ইলন মাস্কের ‘গ্রক’-এর মতো এআই থেকে সামরিক পরামর্শ নিচ্ছে। গবেষণায় উঠে এসেছে, নাইজেরিয়ার জঙ্গল ও আস্তানায় ল্যাপটপ এবং প্রজেক্টর চালু করে সাধারণ জঙ্গিদের এআই ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হতো। কোন নতুন অস্ত্র কীভাবে চালাতে হয় বুঝতে না পারলে তারা বলত—‘শুধু গ্রককে জিজ্ঞেস করো’। এমনকি বোমা বানানোর সময় কোনো সমস্যায় পড়লে বা হাতের কাছে থাকা সামান্য জিনিস দিয়ে

কীভাবে আরও বড় বিস্ফোরণ ঘটানো যায়, তা তাৎক্ষণিকভাবে এআই থেকে জেনে নিত তারা। এআই-কে তারা ২৪ ঘণ্টার একজন বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে ব্যবহার করছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, দিনে দিনে এআই যত উন্নত হচ্ছে, জঙ্গিদের জন্য এর নিরাপত্তা প্রটোকল বা ‘সেফটি গার্ডরেল’ ভাঙা তত সহজ হয়ে যাচ্ছে। বড় বড় কোম্পানিগুলো তাদের এআই অপব্যবহার প্রতিরোধের দাবি করলেও বর্তমানে তা যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এআই খাতের ওপর কড়া আইনি নিয়ন্ত্রণ আরোপ না করার নীতিতে থাকায়, এই মারাত্মক অপব্যবহার ঠেকানোর মূল দায়িত্ব এখন প্রযুক্তি কোম্পানিগুলোর নিজেদের ওপরই গিয়ে পড়ছে। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬ সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে? মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ স্বস্তি থাকলেও পিংক বাসে যাত্রী খরা এআই ব্যবহার করে যেভাবে বোমা বানাচ্ছে আইএস! জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, ৬ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত পেস্ট গলাতেই বেরিয়ে এলো কোটি টাকার স্বর্ণ, অতঃপর… বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে- স্লোগানে লক্ষ্মীপুরে ছাত্রলীগের মিছিল লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক