শৈলকূপায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন! ৪ বেকার যুবকের সাড়ে চার লাখ টাকার ক্ষতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ September, ২০২৬

শৈলকূপায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন! ৪ বেকার যুবকের সাড়ে চার লাখ টাকার ক্ষতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ September, ২০২৬ |
ঝিনাইদহের শৈলকূপায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে ৪ বেকার যুবকের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এতে পুকুরে ভেসে উঠেছে বিভিন্ন প্রজাতির আনুমানিক ৮০ থেকে ৯০ মণ মাছ। এতে প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী যুবকেরা। ঘটনাটি ঘটেছে শৈলকূপা উপজেলার ১ নম্বর ত্রিবেনী ইউনিয়নের রামজয়পুর গ্রামে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রামজয়পুর গ্রামের চার যুবক প্রায় ৫-৬ মাস আগে ১ লাখ টাকা দিয়ে একটি বড় আয়তনের পুকুর লিজ নেন। এরপর সঞ্চয় ও ধারদেনা করে আরও প্রায় ৩ লাখ টাকা বিনিয়োগ করে রুই, কাতলা, সিলভার কার্পসহ ৭ থেকে ৮টি প্রজাতির

মাছের পোনা ছাড়েন। দিনরাত হাড়ভাঙা খাটুনি ও পরিচর্যা শেষে মাছগুলো বিক্রি উপযোগী হয়ে উঠেছিল। ১৬ই সেপ্টেম্বর, বুধবার সকালে লোক মারফত খবর পেয়ে পুকুরে গিয়ে যুবকেরা দেখতে পান, পুকুরের সমস্ত মাছ মরে ভেসে রয়েছে এবং পানি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ পুকুরপাড়ে ভিড় জমান। মর্মান্তিক এই দৃশ্য দেখে উপস্থিত সবার চোখেই জল চলে আসে। কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী যুবকেরা জানান, “অনেক কষ্ট ও ঋণ করে আমরা চারজন এই প্রজেক্ট শুরু করেছিলাম। ভেবেছিলাম মাছ বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করে নিজেরা ঘুরে দাঁড়াব। কিন্তু দুর্বৃত্তদের বিষ প্রয়োগে আমাদের সেই স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেল। আমরা এখন নিঃস্ব, কীভাবে

এই ঋণের বোঝা পরিশোধ করব বুঝতে পারছি না।” এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও পুলিশ প্রশাসন জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি অত্যন্ত নৃশংস ও নিন্দনীয় অপরাধ। লিখিত অভিযোগ পাওয়ার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা