মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ September, ২০২৬

মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক পরিচয়ের কারণে মবের হামলা ও হুমকির মুখে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হওয়ার অভিযোগ তুলে ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী এ. আর. তাহসীন জাহান। ২০২৩ সালের বিএসএস (অনার্স) পরীক্ষায় নিজ বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে “ন্যায়বিচার যদি সবার জন্য না হয়, তবে সেটি ন্যায়বিচার নয়” দাবি করে তাহসীন জাহান ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যানের সিদ্ধান্তের কথা জানান। তাহসীন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতকজীবনের শুরু থেকেই তিনি ডিনস অ্যাওয়ার্ড পাওয়ার দিনের অপেক্ষায় ছিলেন। অসংখ্য নির্ঘুম রাত ও কঠোর পরিশ্রমের পর নিজ বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার স্বীকৃতি

হিসেবে পুরস্কারটি পাওয়ার কথা ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত তিনি পুরস্কারটি গ্রহণ করেননি। নিজের একাডেমিক ফলাফলের তথ্য তুলে ধরে তাহসীন জানান, ২০২৩ সালের বিএসএস (অনার্স) পরীক্ষায় উন্নয়ন অধ্যয়ন বিভাগে ৪-এর মধ্যে ৩.৯৫ সিজিপিএ অর্জন করেন তিনি। এর আগে ২০১৭ সালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০১৯ সালে একই প্রতিষ্ঠানের ইংরেজি ভার্সন থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান। ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করে তাহসীন বলেন, ২০২৪ সালে শুধুমাত্র তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি মবের হামলার শিকার হন। কোনো ধরনের সহিংসতার সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও নিজের বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের ভেতরেই তিনি হুমকির মুখে পড়েছিলেন বলে দাবি করেন। তাঁর ভাষ্য, মবের হামলার

আশঙ্কায় একপর্যায়ে তিনি ক্যাম্পাসে ফিরতে পারেননি। তাঁকে ফাইনাল ভাইভায় অংশ নেওয়া এবং স্নাতক থিসিস জমা দিতে বাধা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তাহসীন বলেন, ওই পরিস্থিতিতে তাঁর বিভাগের কয়েকজন শিক্ষক একজন শিক্ষার্থীর শিক্ষার অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলেন। তাঁদের সহযোগিতায় শেষ পর্যন্ত নিরাপদ জায়গা থেকে অনলাইনে ফাইনাল ভাইভায় অংশ নিয়ে স্নাতক সম্পন্ন করতে সক্ষম হন তিনি। যেসব শিক্ষক তাঁকে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাহসীন বলেন, তাঁর অর্জনের পেছনে তাঁদের অবদান রয়েছে এবং সেই কৃতিত্ব তাঁদের প্রাপ্য। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তাঁর মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী রাজনৈতিক পরিচয়ের কারণে

শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে সংকটে পড়েছেন। এসব শিক্ষার্থীর শিক্ষার অধিকার রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থবহ পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। তাহসীনের অভিযোগ, প্রশাসন নীরব থাকার পাশাপাশি মৌলবাদী মবকে নীরবে সমর্থন করেছে এবং এখনো করছে। তিনি প্রশ্ন তোলেন, সরকার পতনের পর দেশে যদি গণতন্ত্র পুনরুদ্ধার হয়ে থাকে, তাহলে রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষাজীবন বাধাগ্রস্ত হওয়া হাজার হাজার শিক্ষার্থী এখনো কেন শ্রেণিকক্ষে ফিরতে পারছেন না। পোস্টে তাহসীন আরও বলেন, কারাগারে থাকা গুরুতর অপরাধীরও শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে। অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন নিজেদের শিক্ষার্থীদের সেই অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়নি। তোফাজ্জল, মাসুদ ও শামীমসহ নিরপরাধ মানুষের মৃত্যুর দায়ও এসব প্রতিষ্ঠানের ওপর রয়েছে বলে মন্তব্য করেন তিনি। ডিনস অ্যাওয়ার্ড

প্রত্যাখ্যানের সিদ্ধান্তকে কোনো পুরস্কারকে ছোট করা হিসেবে দেখছেন না তাহসীন। বরং রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার অধিকার হারানো সহপাঠীদের প্রতি সংহতি জানাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তিনি বলেন, যে প্রতিষ্ঠান ও প্রশাসন হাজার হাজার শিক্ষার্থীর জীবন ও ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেতে দেখেও তাঁদের পাশে দাঁড়ায়নি, সেই প্রতিষ্ঠানের পুরস্কার গ্রহণ করে নিজের অর্জন উদযাপন করতে তিনি পারেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা