ঐতিহ্যবাহী আবাহনীর মাঠ দখল করছে বিএনপি সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

ফ্যামিলি কার্ডের খরচের নামে দুস্থ নারীদের থেকে অর্থ আদায় করছেন যুবদল-বিএনপি নেতারা

ছাত্রলীগ নেতাকে না পেয়ে বৃদ্ধ মুক্তিযোদ্ধা পিতাকে গ্রেপ্তার: আইনের অপপ্রয়োগ নিয়ে প্রশ্ন

ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় যুবলীগ চেয়ারম্যান পরশ: উই ডোন্ট কেয়ার! ব্রিং ইট অন!

বিএনপি সরকারের ক্যাঙ্গারু কোর্টে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ ৭ জনের ফাঁসির রায়

পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সাত নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের

ইউনূস ও তার উপদেষ্টাদের মহা লুটপাট-অর্থ পাচারের খতিয়ান ক্রমশ প্রকাশ্যে

রাজধানীতে চলমান তল্লাশি ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের

ঐতিহ্যবাহী আবাহনীর মাঠ দখল করছে বিএনপি সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৬ |
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এবার নিজেদের হোম গ্রাউন্ড হারাতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সংগঠন আবাহনী লিমিটেড। দীর্ঘ ৫৪ বছরের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ঐতিহ্যবাহী আবাহনী মাঠের ৯৯ বছরের ইজারা বাতিল করে সেটির নিয়ন্ত্রণ নিচ্ছে বিএনপি সরকার। আবাসন ও গৃহায়ন মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে মাঠটির সার্বিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তরিত হচ্ছে। ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই এই ধানমন্ডি মাঠটিকে নিজেদের অনুশীলনী ও অফিশিয়াল কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করে আসছিল ক্লাবটি। পরবর্তীতে ১৯৯৮ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ১০.৯৬

একর মাঠের মধ্যে ৯.৭৬ একর জমি আবাহনীকে ৯৯ বছরের জন্য ইজারা দেয় এবং ২০১০ সালে আরও ০.৮৯ একর জমি যুক্ত করা হয়। তবে দেশের রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই ক্লাবের ওপর নেমে আসে চরম আঘাত। গত ২০২৪ সালের ৫ অগাস্ট ক্লাব প্রাঙ্গণে ভয়াবহ মব সন্ত্রাসে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সেই তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় ক্লাবের ঐতিহাসিক ট্রফি ও গুরুত্বপূর্ণ সব স্থাপনা। তবে এমন প্রতিকূল পরিস্থিতি ও রাজনৈতিক প্রতিহিংসার মধ্যেও নিজেদের ক্রীড়া নৈপুণ্যে কোনো ছাড় দেয়নি ক্লাবটি। সমস্ত বাধা পেরিয়ে ২০২৫ সালের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) অপরাজিত অপশক্তির বিরুদ্ধে লড়ে দুর্দান্তভাবে চ্যাম্পিয়ন হয় শেখ কামালের প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী ক্লাবটি। এত কিছুর

পরও মেলেনি নিস্তার। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বকেয়া ফি ও চুক্তি ভঙ্গের অজুহাত তুলে ২০২৬ সালের ৩ আগস্ট আবাহনীর তৎকালীন ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর ইজারা পুনর্বহালের আবেদন খারিজ করে দেয় মন্ত্রণালয়। এর আগে ২০১১ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২০২২ সাল থেকে আবাহনী মাঠের উত্তর অংশে ‘শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্স’-এর নির্মাণকাজ শুরু হলেও বর্তমানে তা রাজনৈতিক অস্থিরতার কারণে অসম্পূর্ণ রয়ে গেছে। ক্রীড়ামোদীদের মতে, শুধু রাজনৈতিক কারণে শেখ কামাল ও আবাহনীর স্মৃতি মুছে ফেলতেই সরকারের পক্ষ থেকে ইজারা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি অত্যন্ত কালো অধ্যায় হয়ে থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন ফেরত না পেয়ে আইসিসির কাছে রিজওয়ান রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ ঢাবির হলে কমিটির বদলে সমন্বয়ক দিল শিবির, মিশ্র প্রতিক্রিয়া মমতার রাজনৈতিক জীবনের অভিশপ্ত দিন শুক্রবার, খোয়ালেন দলীয় নাম ও প্রতীক আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক ১০ মাসের মধ্যে আগস্টে সর্বনিম্ন মূল্যস্ফীতি কুড়িগ্রামে সার না পেয়ে সড়ক অবরোধ, গুদামে ৪ ঘণ্টা অবরুদ্ধ কৃষি কর্মকর্তা পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৬, আহত অন্তত ৫০ গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬ সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে? মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ স্বস্তি থাকলেও পিংক বাসে যাত্রী খরা এআই ব্যবহার করে যেভাবে বোমা বানাচ্ছে আইএস! জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, ৬ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত পেস্ট গলাতেই বেরিয়ে এলো কোটি টাকার স্বর্ণ, অতঃপর… বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে- স্লোগানে লক্ষ্মীপুরে ছাত্রলীগের মিছিল