ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ September, ২০২৬

ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের অভিযোগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। সোমবার (১৪ই সেপ্টেম্বর) ছাত্র মৈত্রীর প্রচার সম্পাদক অনিক দেওয়ানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের সূতিকাগার এবং স্বাধীনতার প্রাণকেন্দ্র। ডাকসুর সংগ্রহশালায় সংস্কারের নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল ছবি সরিয়ে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন করা হয়েছে। ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দের দাবি, এটি শুধু ছবি সরানোর ঘটনা নয়; বরং ইতিহাস মুছে দেওয়ার চক্রান্ত। সংগঠনটি বলেছে, জিন্নাহর ‘Urdu and Urdu shall be the state language of Pakistan’ বক্তব্যের প্রতিবাদ

থেকেই বাংলাদেশের ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল এবং সেই আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতার বীজ বোনা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬ সালে এসে ডাকসুতে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহকে বসানো কোনো সংস্কার নয়, বরং ইতিহাসের সঙ্গে বেইমানি। ছাত্র মৈত্রীর দাবি, এটি ৭১-এর পরাজিত শক্তির প্রত্যাবর্তনের প্রত্যয়। ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ অভিযোগ করেন, যারা এ কাজ করেছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে অবগত নন এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন না। অবিলম্বে সিদ্ধান্ত বাতিল করে বঙ্গবন্ধুর ছবি যথাস্থানে পুনঃস্থাপন এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসুর সংগ্রহশালায় পাকিস্তানের ইতিহাস সংরক্ষণের জন্য মোহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখা—১৯৪৮ সালে উর্দুকে পাকিস্তানের একমাত্র

রাষ্ট্রভাষা করার ঘোষণার ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত হলেও—বাংলা ও বাঙালির ইতিহাস মুছে ফেলার শামিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং এই বিশ্ববিদ্যালয় থেকেই তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয় বলেও উল্লেখ করা হয়। এ ঘটনায় ডাকসুর কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা