ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৬ |
ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরনে ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ঢুকে পড়েছে ইসরাইলি বসতিস্থাপনকারীরা। স্থানীয় সূত্র ও ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ঘটনার সময় মসজিদটি ফিলিস্তিনি মুসল্লিদের জন্য বন্ধ রেখেছিল ইসরাইলি বাহিনী। টানা দ্বিতীয় দিনের মতো মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। একই সঙ্গে মসজিদটির চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে ইসরাইলি বাহিনী। হেবরনের পুরোনো শহরে অবস্থিত ইব্রাহিমি মসজিদ মুসলিম ও ইহুদি—উভয় ধর্মের কাছেই গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থান। ইহুদিরা এটিকে ‘কেভ অব দ্য প্যাট্রিয়ার্কস’ নামে অভিহিত করে। ১৯৯৭ সালের হেবরন চুক্তির পর শহরটি দুটি অংশে ভাগ হয়। এর মধ্যে মসজিদটি ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রিত H2 এলাকায় পড়ে। মসজিদটি দীর্ঘদিন ধরেই ইসরাইলি ও ফিলিস্তিনি

বিরোধের অন্যতম স্পর্শকাতর কেন্দ্র। ১৯৯৪ সালে ইসরায়েলি-আমেরিকান বসতিস্থাপনকারী বারুচ গোল্ডস্টেইন মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালিয়ে ২৯ জনকে হত্যা করেন। এরপর মসজিদটির ভেতর মুসলিম ও ইহুদি উপাসনার জন্য আলাদা ব্যবস্থা করা হয়। এদিকে চলতি বছর পশ্চিম তীরে মসজিদ ও ধর্মীয় স্থাপনাকে ঘিরে উত্তেজনা বেড়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয় চলতি বছরে ইসরাইলি বসতিস্থাপনকারী ও বাহিনীর হাতে অন্তত ১৩টি মসজিদ ক্ষতিগ্রস্ত বা পুড়িয়ে দেওয়ার ঘটনা নথিভুক্ত করেছে। একই প্রতিবেদনে ইব্রাহিমি মসজিদে আজান বন্ধের ১৫৫টি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। সর্বশেষ এই ঘটনায় মসজিদে বসতিস্থাপনকারীদের প্রবেশ এবং ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা নতুন করে হেবরনের ধর্মীয় স্থাপনাটির নিয়ন্ত্রণ ও প্রবেশাধিকার নিয়ে

উত্তেজনা সামনে এনেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জিপিএ-৫ পেয়েও যে কারণে ভর্তির জন্য কলেজ পায়নি ২২০৫ শিক্ষার্থী নবম পে স্কেল নিয়ে বড় সুখবর, অবশেষে আজ ভেটিংয়ে উঠল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বাব আল-মান্দেবের কাছে হুথিদের সঙ্গে ইয়েমেনি বাহিনীর তীব্র লড়াই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা মহাকাশে একসঙ্গে তিন স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি ইরানের শিশু রায়হানের পা কাটা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কোরীয় গল্পের বাংলা সংস্করণে কোয়েল মল্লিক সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন ‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি বাড়ল ১০ শতাংশ! বাংলাদেশে স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারে ‘ইউ-টার্ন টু মালয়েশিয়া’ ক্যাম্পেইন মিয়ানমারে জান্তাকে গ্রাহকদের গোপন তথ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধে ফেঁসে গেল টেলিনর পেশাদার সন্ত্রাসীরা নিয়ন্ত্রণহীন মেট্রোরেলে এডিবির চেয়ে দ্বিগুণ খরচ জাপানের মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস