ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ
কোরীয় গল্পের বাংলা সংস্করণে কোয়েল মল্লিক
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক বড়পর্দায় দীর্ঘ দিনের পরিচিত মুখ। তবে এবার নাকি নিজেকে নতুনভাবে পরীক্ষা করার কথা ভেবেছেন তিনি। এবার ছোটপর্দায় দেখা যাবে অভিনেত্রীকে।
জানা গেছে, ছোটপর্দায় অভিনয় করবেন কোয়েল মল্লিক? সুরিন্দর ফিল্মসের নতুন বাংলা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। এ খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া।
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে এ নতুন সিরিয়াল। জনপ্রিয় কোরীয় গল্পের বাংলা সংস্করণ হতে চলেছে এ ধারাবাহিকটি। আর সেই গল্পেই নাকি কেন্দ্রীয় চরিত্রের জন্য ভাবা হয়েছে কোয়েল মল্লিককে। যদিও এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থার তরফ থেকে হয়নি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।
ছোটপর্দায় কোয়েলের উপস্থিতি অবশ্য এবারই প্রথম নয়।
এর আগেও নন-ফিকশন অনুষ্ঠানে তাকে দেখা গেছে। ‘কথা ও কাহিনি’ নামে সেই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন অভিনেত্রী। তবে কোনো ধারাবাহিকে মুখ্যচরিত্রে কোয়েলকে এর আগে দেখা যায়নি। এ খবর প্রকাশ্যে আসার পরেই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনা। যদিও এ মুহূর্তে বিষয়টি নিয়ে কোয়েল মল্লিক নিজে কিছু বলেননি। এদিকে বড়পর্দার কাজেও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী কোয়েল। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বীরপুরুষ’ সিনেমায় কাজ করছেন তিনি। এর পাশাপাশি শুরু করেছেন আরও একটি সিনেমার শুটিং। নতুন সিনেমার নাম ‘স্পর্ধা’। ইতোমধ্যে সেই সিনেমার শুটিং চলছে। ফলে একই সঙ্গে দুটি সিনেমার কাজ এবং ছোটপর্দায় নতুন সম্ভাবনা—সব মিলিয়ে কোয়েল মল্লিককে ঘিরে টালিপাড়ায় নতুন আলোচনা শুরু হয়েছে।