কাশ্মীরে ৮ পাকিস্তানি পুলিশকে অপহরণ করেছে আওয়ামী অ্যাকশন কমিটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬

কাশ্মীরে ৮ পাকিস্তানি পুলিশকে অপহরণ করেছে আওয়ামী অ্যাকশন কমিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬ |
পাকিস্তানশাসিত কাশ্মীরে নির্বাচনি দায়িত্ব পালনকালে আট পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ উঠেছে আওয়ামী অ্যাকশন কমিটির বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে আজাদ কাশ্মীর পুলিশের মুখপাত্র খাওয়ার আলী শওকত এ তথ্য জানান। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের ওপর হামলার পর আট হাইওয়ে পুলিশ সদস্যকে ধরে নিয়ে যায় আওয়ামী অ্যাকশন কমিটির সদস্যরা। তাদের নিজেদের হেফাজতে রেখে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। পুলিশের মুখপাত্র খাওয়ার আলী শওকত বলেন, সহিংসতা ও অপকর্মের মাধ্যমে রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষতি করা বা তাদের

পরিবারের ওপর হুমকি অব্যাহত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাধারণ জনগণকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। তার দাবি, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে আওয়ামী অ্যাকশন কমিটি শান্তিপূর্ণ সংগঠন নয়; বরং সহিংসতার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা করছে। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অধিকার আদায়ের নামে সহিংস কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই। নির্বাচনে স্থানীয় মানুষের অংশগ্রহণ প্রমাণ করে, আওয়ামী অ্যাকশন কমিটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত আসন নিয়ে বিরোধকে কেন্দ্র করে পাকিস্তানশাসিত কাশ্মীরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভ চলছে। এর মধ্যেই নির্বাচনি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের অপহরণের অভিযোগ পরিস্থিতিকে আরও

জটিল করে তুলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়ার ওপর এখন পাহাড়সম চাপ, বললেন পন্টিং প্রধান সমন্বয়কের নেতৃত্বে মেকআপ-ব্যান্ডেজে, জাল প্রেসক্রিপশনে জুলাইযোদ্ধা সাজিয়ে তালিকাভুক্তি, স্টুডিওর সন্ধান ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ ও গুম নাটক সাজিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এলো ৮২ লাখ লিটার ডিজেল জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে জনজীবন শাহজালালে ধরা না পড়লেও দিল্লিতে ৩১ গুলিসহ আটক আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইউনূসের ‘লাগতে পারে’, তাই বিএসএমএমইউ’র একটি সিসিইউ বেড আটকে রাখা হয় ১৮ মাস! কাশ্মীরে ৮ পাকিস্তানি পুলিশকে অপহরণ করেছে আওয়ামী অ্যাকশন কমিটি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অশ্বিন সরকারি কৃষি প্রণোদনা হরিলুট: লোহাগাড়ায় জামায়াত আমিরের মাদ্রাসা থেকে ১৩ বস্তা আমন বীজ উদ্ধার বিয়ের পর রোনালদোকে নিয়ে আল নাসরের বিশেষ আয়োজন হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮ ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস তানজিদের, সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন তারেক রহমান: এনডিটিভি বিদ্যুৎ-গ্যাস সংকট ও জনদুর্ভোগের প্রতিবাদে বাঁশখালীতে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল সাঈদী সমাচার- একজন ধর্মব্যবসায়ীর উত্থান || আসিফ নজরুল গ্যাসের জন্য চট্টগ্রামে হাহাকার: ‘পাম্পে গ্যাস নেই, পেটে ভাত নেই’, রাজপথে ক্ষুব্ধ সিএনজি চালকদের বিক্ষোভ