বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অশ্বিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ August, ২০২৬

বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অশ্বিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ August, ২০২৬ |
ডারউইন টেস্টের প্রথম দুই দিনেই অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে এমন দাপুটে পারফরম্যান্স নজর কেড়েছে সবার। দুই দলের শক্তিমত্তার বিশাল ব্যবধান বিচারে অনেকেই ভেবেছিলেন তিন দিনের মধ্যেই ম্যাচ হেরে যাবে সফরকারীরা। ২০০৩ সালের সর্বশেষ সফরে দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তা ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হেরে অস্ট্রেলিয়া সফরে আসা এবং প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার পর দলটিকে নিয়ে বাজি ধরার মতো লোক খুব একটা ছিল না। তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে প্রথম দুই দিনেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সাবেক ও বর্তমান ক্রিকেটার

থেকে শুরু করে বিশ্লেষকরা এখন ভাসছেন বাংলাদেশের স্তুতিতে। টেস্টের প্রথম দিনেই ক্যাঙ্গারুদের এমন দিশেহারা অবস্থা আগে কখনো দেখেছেন কি না, তা মনে করতে পারছেন না অনেকেই। বাংলাদেশ দলের এই রাজকীয় প্রত্যাবর্তনে মুগ্ধ ভারতের সাবেক অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ অশ্বিন লিখেছেন, “ডারউইনে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে ফেলেছে বাংলাদেশ, যা কারও চিত্রনাট্যেই ছিল না। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়া একটি দল প্রথম টেস্টের প্রথম দুই দিনেই আধিপত্য দেখাচ্ছে—কী দারুণ ঘুরে দাঁড়ানো! টেস্ট ক্রিকেট দীর্ঘজীবী হোক।” এর আগে ম্যাচের প্রথম দিনে হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ৫৫ রানে ৬ উইকেটের আগুনে স্পেলে অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর ব্যাট হাতেও সেই আধিপত্য ধরে রাখেন

সফরকারী ব্যাটাররা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট সেঞ্চুরির ইতিহাস গড়েছেন তানজিদ হাসান তামিম। অজিদের বিপক্ষে তাঁর দুর্দান্ত ১০১ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের চমৎকার ইনিংসে ভর করে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান তুলেছে বাংলাদেশ। সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে। দিনের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া মেহেদী হাসান মিরাজ ৩২ রানে অপরাজিত আছেন। সঙ্গে ১৩ রান নিয়ে উইকেটে আছেন হাসান মাহমুদ। সপ্তম উইকেটে দুজন মিলে ইতোমধ্যে যোগ করেছেন অবিচ্ছিন্ন ৪০ রান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান