অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস তানজিদের, সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ August, ২০২৬

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস তানজিদের, সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ August, ২০২৬ |
অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ইতিহাস গড়লেন তানজিদ হাসান তামিম। স্বাগতিকদের বিপক্ষে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরির এক অনন্য কীর্তি গড়েছেন এই বাঁহাতি ওপেনার। নিজের ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে এই মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। অস্ট্রেলিয়ার বোলারদের দক্ষতার সঙ্গে সামলে ১৯৭ বলে ১০১ রানের ইনিংস উপহার দেন তানজিদ। ৮টি চার ও ১টি দর্শনীয় ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংসটি। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে নাথান লায়নের বল থেকে ১ রান নিয়ে ১৮৮ বলে তিনি পৌঁছান কাঙ্ক্ষিত ১০০ রানে। শেষ পর্যন্ত লায়নের বলেই মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ২০০৬ সালে ফতুল্লায় শাহরিয়ার

নাফিসের (১৩৮) পর তানজিদ হলেন দ্বিতীয় বাংলাদেশি, যিনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতকের দেখা পেলেন। তানজিদের এই দায়িত্বশীল ইনিংসের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে চালকের আসনে বসেছে সফরকারীরা। চা-বিরতি পর্যন্ত ৩ উইকেটে ২৮৬ রান তুলে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৮৮ রানের মূল্যবান লিড নিশ্চিত করেছে। দিনের শুরুতে অবশ্য আগের দিনের সংগ্রাহক মোমিনুল হকের সঙ্গে জুটিতে ম্যাচ নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ। মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের কঠিন স্পেল সামলে দ্বিতীয় উইকেটে তারা ১৮৯ বলে ১০২ রানের ভিত্তি গড়ে দেন। মোমিনুল ৪৯ রানে আউট হলেও অধিনায়ক শান্তর সঙ্গে জুটি বেঁধে মিচেল স্টার্ককে বাউন্ডারি মেরে দলকে লিড এনে দেন তানজিদ। শান্ত

চমৎকার ব্যাটিংয়ে নিজের সপ্তম টেস্ট ফিফটি তুলে নিয়ে ৭৯ রানে এবং মুশফিকুর ২৬ রানে অপরাজিত আছেন। প্রথম দিনে হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে গুটিয়ে দেওয়ার পর, দ্বিতীয় দিনে তানজিদের ব্যাটে চড়ে টেস্ট জয়ের নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান