ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত
ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড
ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা
পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি
হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত
ট্রাম্পকে ‘ভুয়া গোয়েন্দা তথ্য’ থেকে সতর্ক থাকতে বলল ইরান
হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে— ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এসময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে মজাও করেছেন।
আরাগচি সতর্ক করে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভুলের কারণে যুক্তরাষ্ট্র অতীতে ভুল হিসাব করেছে। হরমুজ নিয়েও আরও বড় ভুলের ঝুঁকি রয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, গোয়েন্দা ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে। এর উদাহরণ—ইরানের বিরুদ্ধে যুদ্ধ। এখন হরমুজ প্রণালি নিয়ে আরও বড় ধরনের ভুল হিসাব করা হচ্ছে।
এসময় মজা করে তিনি বলেন, ভুয়া খবরের চেয়েও ভয়ংকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য। সতর্ক থাকুন।
পোস্টের শেষে আরাগচি বলেন, পৃথিবীর যেকোনো শক্তির চেয়েও আল্লাহ
মহান এবং তারা আল্লাহর ওপর ভরসা করেন। এর আগে বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেন, যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমার মনে হয়, আমরা এটি ধরে রাখব। ট্রাম্পের দাবির পর ইরান তা প্রত্যাখ্যান করে জানায়, হরমুজ প্রণালির পরিস্থিতি এখনো তেহরানের শর্তের সঙ্গে যুক্ত। একই দিনে ইরানের বাসিজ বাহিনীর প্রধান হোসেইন তাইয়েবও বলেন, প্রণালিটি ইরানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে।