সরকারি কৃষি প্রণোদনা হরিলুট: লোহাগাড়ায় জামায়াত আমিরের মাদ্রাসা থেকে ১৩ বস্তা আমন বীজ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬

সরকারি কৃষি প্রণোদনা হরিলুট: লোহাগাড়ায় জামায়াত আমিরের মাদ্রাসা থেকে ১৩ বস্তা আমন বীজ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬ |
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকারিভাবে বরাদ্দ করা আমন ধানের বীজ সময়মতো না দিয়ে মাদ্রাসার গোপন কক্ষে আটকে রাখার অভিযোগ উঠেছে। গতকাল ১৩ই আগস্ট, বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসায় অভিযান চালিয়ে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করে উপজেলা প্রশাসন। ​উদ্ধারকৃত বীজগুলো সম্পর্কে জানা যায়, চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির এবং উক্ত জামেউল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার (অধ্যক্ষ) শামসুল ইসলাম হেলালীর নিয়ন্ত্রণে থাকা কার্যালয়ের পাশের একটি কক্ষে গোপনে সংরক্ষিত ছিল। বৃহস্পতিবার বিকেলে জামেউল উলুম মাদ্রাসা পরিদর্শনে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আকন্দ। পরিদর্শনকালে সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পেয়ে সন্দেহ হলে

তিনি তা খোলার নির্দেশ দেন। কক্ষটি খোলার পর সেখান থেকে ১৩ বস্তা সরকারি আমন বীজ উদ্ধার করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, দুর্গমাঞ্চল বিবেচনায় প্রায় ২০ দিন আগে দুজন প্রতিনিধির মাধ্যমে কৃষকদের জন্য এসব বীজ পাঠানো হয়েছিল। নিয়ম অনুযায়ী অন্তত ১৫ দিন আগেই কৃষকদের মাঝে বীজগুলো বিতরণ করার কথা ছিল। জব্দ করা বীজগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। ঘটনার পর পরই অভিযুক্ত মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) প্রদান করা হয়েছে। নোটিশের সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ​কৃষকের সরকারি সহায়তার বীজ কেন এবং কার স্বার্থে সময়মতো বিতরণ না করে রাজনৈতিক

নেতার পরিচালিত মাদ্রাসায় তালাবদ্ধ রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত জোরদার করা হয়েছে। সরকারি কৃষি উপকরণ নির্ধারিত সময়ে সঠিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে কি না, তা যাচাইয়ে পুরো উপজেলায় তদারকি জোরদার করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়ার ওপর এখন পাহাড়সম চাপ, বললেন পন্টিং প্রধান সমন্বয়কের নেতৃত্বে মেকআপ-ব্যান্ডেজে, জাল প্রেসক্রিপশনে জুলাইযোদ্ধা সাজিয়ে তালিকাভুক্তি, স্টুডিওর সন্ধান ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ ও গুম নাটক সাজিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এলো ৮২ লাখ লিটার ডিজেল জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে জনজীবন শাহজালালে ধরা না পড়লেও দিল্লিতে ৩১ গুলিসহ আটক আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইউনূসের ‘লাগতে পারে’, তাই বিএসএমএমইউ’র একটি সিসিইউ বেড আটকে রাখা হয় ১৮ মাস! কাশ্মীরে ৮ পাকিস্তানি পুলিশকে অপহরণ করেছে আওয়ামী অ্যাকশন কমিটি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অশ্বিন সরকারি কৃষি প্রণোদনা হরিলুট: লোহাগাড়ায় জামায়াত আমিরের মাদ্রাসা থেকে ১৩ বস্তা আমন বীজ উদ্ধার বিয়ের পর রোনালদোকে নিয়ে আল নাসরের বিশেষ আয়োজন হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮ ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস তানজিদের, সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন তারেক রহমান: এনডিটিভি বিদ্যুৎ-গ্যাস সংকট ও জনদুর্ভোগের প্রতিবাদে বাঁশখালীতে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল সাঈদী সমাচার- একজন ধর্মব্যবসায়ীর উত্থান || আসিফ নজরুল গ্যাসের জন্য চট্টগ্রামে হাহাকার: ‘পাম্পে গ্যাস নেই, পেটে ভাত নেই’, রাজপথে ক্ষুব্ধ সিএনজি চালকদের বিক্ষোভ