বিয়ের পর রোনালদোকে নিয়ে আল নাসরের বিশেষ আয়োজন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ August, ২০২৬

বিয়ের পর রোনালদোকে নিয়ে আল নাসরের বিশেষ আয়োজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ August, ২০২৬ |
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ, এবার মাঠে ফেরার পালা। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার পর প্রথমবার আল নাসরের অনুশীলনে যোগ দিয়েই সতীর্থদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের বিশেষ আয়োজন যেন তার নতুন জীবনের উদযাপনকেই আরও রঙিন করে তুলল। পর্তুগালের কাসকাইসে ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোনালদো। জীবনের নতুন অধ্যায় শুরু করার মাত্র দুই দিন পরই তিনি ফিরে আসেন আল নাসরের অনুশীলনে। আর সেখানেই অপেক্ষা করছিল সতীর্থ ও কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলুর পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা। খবর স্প্যানিশ দৈনিক মার্কার। আল নাসরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নতুন মৌসুম সামনে রেখে খেলোয়াড়দের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য

দেন কোচ পোস্তেকোগলু। এরপর দলের অধিনায়ক রোনালদোকে অভিনন্দন জানাতেই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো চারপাশ। হাসিমুখে মাথা নত করে সতীর্থদের শুভেচ্ছা গ্রহণ করেন পর্তুগিজ তারকা। এদিন নতুন হেয়ারস্টাইলেও নজর কাড়েন তিনি। প্রায় এক দশকের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রোনালদো ও জর্জিনা। তাদের পারিবারিক এই আয়োজনে উপস্থিত ছিল পাঁচ সন্তানও। বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকার বিয়ে ঘিরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জল্পনা থাকলেও বাস্তবে এটি ছিল একান্তই সীমিত পরিসরের পারিবারিক আয়োজন। এখন ব্যক্তিগত জীবনের আনন্দ পেছনে রেখে আবারও ফুটবলে মনোযোগ দিচ্ছেন রোনালদো। সামনে সৌদি প্রো লিগের নতুন মৌসুম। আল নাসরকে শিরোপার লড়াইয়ে এগিয়ে নেয়ার পাশাপাশি ক্যারিয়ারের বহুল আলোচিত এক হাজার গোলের মাইলফলকের

দিকেও চোখ থাকবে পর্তুগিজ মহাতারকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান