বদলীর সব নথিতে সিনিয়র সচিবের অনুমোদন দেওয়ার আদেশ জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বদলীর সব নথিতে সিনিয়র সচিবের অনুমোদন দেওয়ার আদেশ জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ |
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বদলী, পদায়ন, বদলীর আদেশ পরিবর্তন এবং অবমুক্তকরণের সব নথিতে সিনিয়র সচিবের অনুমোদন নেওয়ার অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। জারি করা আদেশে বলা হয়, প্রশাসনিক সংস্কার কার্যক্রম গতিশীল রাখতে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য উল্লিখিত ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারী বদলী ও পদায়ন সংক্রান্ত বেশ কিছু অভিযোগ সিনিয়র সচিবের কাছে জমা হয়েছে। এমন বাস্তবতায় সচিব উপরিউক্ত সদ্ধিান্ত নিয়েছেন। কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং কিছু ক্ষেত্রে অনিয়ম সংঘঠনের খবর পেয়ে সিনিয়র সচিব উল্লিখিত সিদ্ধান্ত নিয়েছেন। সংশ্লিষ্ট কর্মচারীরা

জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীন বদলীতে সবচেয়ে বেশি অনিয়ম হয়। অথচ সব ক্ষেত্রে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় ছিল অনুকরণীয়। মন্ত্রণালয়টির প্রশাসন, শৃঙ্খলা ও তদন্ত, এপিডি, মাঠপ্রশাসন, সংস্কার ও গবেষণা, বিধি, ক্যারিয়ার প্লানিং ও প্রশিক্ষণ এবং সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে কিছু কর্মচারী যুগ যুগ ধরে একই পদে কর্মরত। এমন কি পদোন্নতির পরও তারা পদ ছাড়তে নারাজ। নিকট অতীতে এমন বহু ঘটনা ঘটেছে। সরকার আসে সরকার যায় কিন্তু তাদের বদলী করা হয় না। বিষয়টি সুস্পষ্ট অনিয়ম এবং ন্যায়ের পরিপস্থি। এ সব বিষয়ে সিনিয়র সচিবের কাছে একাধিক অভিযোগ আবেদন আকারে জমা হয়েছে। সে কারণে সব বদলী ও পদায়নে নথিতে তার অনুমোদন

নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদক বিক্রির টাকা গোণা সেই যুবদল নেতা গভীর রাতে আদম ব্যবসায়ীর স্ত্রীসহ গ্রেপ্তার ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! ঈদের আগে নতুন নোটের সংকট: বঙ্গবন্ধুর ছবি থাকায় বাজারে ছাড়া হচ্ছে না ১৬ হাজার কোটি টাকা, উল্টো নতুন নোট ছাপার পেছনে অপব্যয় পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী চামড়া শিল্পে বছরে ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির সুযোগ হাতছাড়া বাংলাদেশের মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ ভয়াবহ গরমের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ হামের টিকাদানের ব্যর্থতায় হাসিনা সরকারের কোনো দায় নেই : ডা. রাকিব ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি পেটের দায়ে প্রতিবন্ধী নাতিকে শিকলে বেঁধে টিসিবির লাইনে নানি, অসহায়ত্বের প্রতিচ্ছবি চাকরিচ্যুতির হুমকিতে কর্মচারীরা: নেত্রকোণায় সাব রেজিস্ট্রি অফিসের চার্টারে বঙ্গবন্ধুর উক্তি, চটলেন ডেপুটি স্পিকার কামাল কায়সার ফেসবুকে কোন কনটেন্টে সবচেয়ে বেশি ভিউ আসে? নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয় দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা ‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে? প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার মাত্র ১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন সূর্যবংশী