পাক ভারত ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি, নিলো নতুন পদক্ষেপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬
     ৭:০৫ পূর্বাহ্ণ

পাক ভারত ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি, নিলো নতুন পদক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:০৫ 59 ভিউ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বহুল আলোচিত ম্যাচটি যে কোনো মূল্যে মাঠে নামাতে মরিয়া হয়ে উঠেছে আইসিসি। এর জন্য এবার আলোচনা শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সরাসরি কথা বলছে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান সরকার দলকে এই ম্যাচ না খেলতে নির্দেশ দেয়। এর ফলে সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এরপর আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয় পিসিবির সঙ্গে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আইসিসি আলোচনার মাধ্যমে সমাধান চায়। তারা সংঘাত নয়, সমঝোতার পথেই এগোতে চায়। ভারত ও পাকিস্তানের ম্যাচ ক্রিকেটে সবচেয়ে লাভজনক ইভেন্টগুলোর একটি। সম্প্রচার

স্বত্ব, স্পন্সর ও বিজ্ঞাপন থেকে এই ম্যাচে কোটি কোটি ডলার আসে। এই ম্যাচ না হলে ধারণা করা হচ্ছে অন্তত ৬১৫০ কোটি টাকার ক্ষতি হবে আইসিসির। যার ফলে এই ম্যাচটা যে কোনো মূল্যে আয়োজন কর‍তে চাইছে সংস্থাটি। ২০ দলের এই টুর্নামেন্ট শুরু থেকেই রাজনৈতিক টানাপোড়েনে আলোচিত। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। পরে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়। এর প্রতিবাদ হিসেবে পাকিস্তানও সহ-আয়োজক ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান ইতোমধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে। ভারত ম্যাচে না খেললে পাকিস্তান দুই পয়েন্ট হারাবে। একই সঙ্গে তাদের নেট রান রেটেও বড় ধাক্কা লাগবে। এদিকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তার

দল ম্যাচের জন্য কলম্বোতে যেতে প্রস্তুত। ভারত ও পাকিস্তান গত এক দশকের বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না। দুই দল শুধু বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টেই মুখোমুখি হয়। রাজনৈতিক টানাপোড়েনে এবার সেটাও বন্ধ হওয়ার যোগাড়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা