ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা!
নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু
আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল
বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো
মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ
মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল
পাঁচ কারণে জাপানকে হারানো কঠিন হবে ব্রাজিলের জন্য
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা
দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে আগামীকাল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ খেলবে কিউইরা। এই সিরিজের ম্যাচে রেফারির দায়িত্বে দেখা যাবে অ্যান্ডি পাইক্রফটকে। আম্পায়াররা দায়িত্ব পালন করবেন ঘুরিয়ে ফিরিয়ে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। দেশি ৪ আম্পায়ারের সাথে ২ বিদেশি আম্পায়ার থাকছেন দায়িত্বে। সাথে ম্যাচ রেফারির ভূমিকায় দেখা যাবে অ্যান্ডি পাইক্রফটকে। আম্পায়াররা দায়িত্ব পালন করবেন ঘুরিয়ে ফিরিয়ে।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে নিতিন মেনন এবং তানভীর আহমেদকে। তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন রিচার্ড ইলিংওর্থ। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে গাজী সোহেলকে।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অন
ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকছেন গাজী সোহেল এবং রিচার্ড ইলিংওর্থ। তৃতীয় আম্পায়ারের ভূমিকাতে থাকছেন নিতিন মেনন। চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে মাসুদুর রহমান মুকুলকে। তৃতীয় ওয়ানডেতে নিতিন মেননের সাথে মুকুল থাকবেন অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে। টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে মোর্শেদ আলী খান। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে গাজী সোহেল এবং মোর্শেদ আলী খানকে। তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকছেন তানভীর আহমেদ। চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুকুলের সাথে থাকছেন তানভীর আহমেদ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল। চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে মোর্শেদ আলী খান। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে মাসুদুর
রহমান মুকুল এবং গাজী সোহেলকে। সাথে তৃতীয় আম্পায়ার মোর্শেদ আলী খান, চতুর্থ আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে তানভীর আহমেদকে।