নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মার্চ, ২০২৬

নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৬ |
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকোপার্কের গভীর জঙ্গলে ধর্ষণের শিকার হয়ে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া আট বছরের কন্যাশিশু জান্নাতুল নিশা ইরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই নৃশংস ঘটনা দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকায় রোববার (১ মার্চ) সকালে গলাকাটা রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া আট বছরের (কিছু সূত্রে সাত বছর) কন্যাশিশু জান্নাতুল নিশা ইরা মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চিকিৎসকরা তার শ্বাসনালি কাটা পড়ার কারণে অস্ত্রোপচার করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে কুমিরা এলাকা থেকে ফুসলিয়ে ইকোপার্কের গভীর অরণ্যে নিয়ে যাওয়া

হয়। সেখানে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যে গলা কেটে ফেলে রাখা হয়। রক্তাক্ত অবস্থায় হাঁটতে হাঁটতে শিশুটি শ্রমিকদের চোখে পড়ে। তার নিম্নাঙ্গ উন্মুক্ত ছিল এবং শ্বাসনালি কাটা থাকায় কথা বলার ক্ষমতা ছিল না। প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। পুলিশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে এবং র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালাচ্ছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই ঘটনা দেশে কন্যাশিশু ও নারী নির্যাতনের ভয়াবহ চিত্রকে আরও একবার সামনে এনেছে। ধর্ষণের পর হত্যার চেষ্টা—সাম্প্রতিক সময়ে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে, পাবনার সাথিয়ায়, নরসিংদীতে। শিশুরা যখন নারী হয়ে ওঠার আগেই এমন নির্মম নির্যাতনের শিকার হয়ে জীবন হারাচ্ছে, তখন নারী হয়ে উঠে জাতি

গঠনের স্বপ্ন কীভাবে পূরণ হবে? বিএনপি নেত্রী ব্যারিস্টার জাইমা রহমান এক আলোচনায় বলেছিলেন, “জাতি গঠনে নারীর ভূমিকা অপরিসীম। নারীর ক্ষমতায়ন ঘর থেকে শুরু হতে হবে। সমাজের প্রতিটি স্তরে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। গণতন্ত্র, নীতি ও ভবিষ্যৎ—সবকিছুর মূলে রয়েছে নারীর সুরক্ষা ও অংশগ্রহণ।” কিন্তু বাস্তবে কী দেখা যাচ্ছে? সাত-আট বছরের শিশুরা ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই ঘটনা শুধু একটি পরিবারের শোক নয়, সমগ্র জাতির লজ্জা। জাইমা রহমানের কথায় যেমন নারীদের ক্ষমতায়নের কথা বলা হয়, তেমনি প্রথম শর্ত হলো—কন্যাশিশুদের নিরাপদে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করা। শুধু সবিধাপ্রাপ্ত নারীদের জন্য না, জাইমা রহমানের

কণ্ঠ সুবিধাবঞ্চিত কন্যা শিশুদের জন্যও জড়ালো হয়ে উঠুক, এমন আশা দেশের প্রত্যন্ত অঞ্চলের নারী ও কন্যা শিশুরা করতেই পারে। এই নৃশংসতার বিরুদ্ধে দ্রুত বিচার, কঠোর শাস্তি এবং সমাজে নারী-শিশু নিরাপত্তার সচেতনতা বাড়ানো জরুরি। না হলে নারী হয়ে ওঠার আগেই হাজারো কন্যাশিশু জীবন হারাবে, আর জাতি গঠনের স্বপ্ন অধরাই থেকে যাবে।শিশু ইরার পরিবারের প্রতি গভীর সমবেদনা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে দেশবাসী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাকিবকে দেশে এনে অবসরে যেতে বাধ্য করতে চেয়েছিলো আসিফ মাহমুদ সেনা জেনারেলদের গভীর রাতের বৈঠকই শেখ হাসিনার সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয় ইউনূস আমলে এলএনজি ক্রয়ে দুর্নীতি ৮৫৫ মিলিয়ন ডলার; জুন পর্যন্ত এলএনজি-সার কিনতে দরকার অতিরিক্ত ২.৬১ বিলিয়ন ডলার মুজিবনগর দিবসে কোনো কর্মসূচি রাখেনি বিএনপির সরকার;স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ৬ লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য: ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপছে করের বোঝা আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু, দক্ষিণে ফিরছে বাস্তুচ্যুত মানুষ জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড তেলসহ অর্থনৈতিক সংকট সামাল না দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে:সাংবাদিক মাহবুব কামাল স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয়