জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
     ১১:৩৪ অপরাহ্ণ

জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৩৪ 42 ভিউ
সুপার এইটের শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ম্যাচেই স্বরুপে ফিরেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। জিম্বাবুয়ের বিপক্ষে আজ ৭২ রানের দাপুটে জয়ে সেমিফাইনালের স্বপ্ন জাগাল বিশ্বকাপের আয়োজক দেশটি। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে বাদ পড়ল সিকান্দার রাজার দল। ২৫৭ রানের বিশাল লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দুই ওপেনারের কল্যাণে ভালো সূচনাও পায় রোডেশীয়রা। পরবর্তী ব্যাটাররাও ছিলেন ইতিবাচক। কিন্তু জয়ের জন্য প্রতি ওভারে যেভাবে এগোনো দরকার, সেভাবে রান সংগ্রহ করতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটাররা। শুধু ব্যবধানই কমিয়েছেন তারা। তবে এই ম্যাচে দলকে চোখ ধাঁধানো ইনিংস উপহার

দেন ওপেনার ব্রায়ান বেনেট। ফিফটি পূরণের পর ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন তিনি। সেঞ্চুরির জন্য দরকার ছিল মাত্র ৩ রান। মাঠ ছাড়ার আগে তিনি করেন ৯৭ রান। মাত্র ৫৯ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি আটটি চার ও ছয়টি ছয়ে সাজানো। আরেক ওপেনার মারুমানি আউট হয়েছেন ২০ বলে ২০ রানে। দ্বিতীয় উইকেটে নেমে ডিওন মায়ার্স করেন ৬ রান। এদিকে ২১ বল খেলে ৩১ রান করেন দলনেতা সিকান্দার রাজা। আর রানের দেখা পাননি রায়ান বার্ল। এছাড়া টনি মুনয়োঙ্গা ১১, মুসেকিয়া ৭ ও ব্র্যাড ইভান্স ১ রান করেন। জিম্বাবুয়ের ইনিংস থামে ১৮৪ রানে। ভারতের সবচেয়ে সফল বোলার অর্শদিপ সিং। দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট

নেন তিনি। এর আগে চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ক্রিজে এসেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন দুই ভারতীয় ওপেনার। ১৫ বলে ২৪ রানে স্যাঞ্জু স্যামসন আউট হলেও পাওয়ার প্লেতে আসে ৮০ রান। দ্বিতীয় উইকেটে জুটিতে আসে ৭২ রান। ২৪ বলে ৩৮ রান করে আউট হন ইষাণ কিষাণ। মাত্র ২৬ বলে ফিফটি তুলে নেন অভিষেক শর্মা। অবশ্য এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। আউট হন ৫৫ রানে। ৩০ বলে খেলা তার এই ইনিংসটি চারটি করে চার ও ছয়ে সাজানো। এদিকে মাত্র ১৩ বলে ৩৩ রান করে সাজঘরের পথ ধরেন দলনেতা সূর্যকুমার যাদব। পঞ্চম উইকেট জুটিতে জিম্বাবুয়ের বোলারদের

শাসন করে যান হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান এই দুই ব্যাটার। দুজন মিলে গড়েন মাত্র ৩১ বলে ৮৪ রানের জুটি। ফিফটির দেখা পেয়েছেন হার্দিক পান্ডিয়া। মাত্র ২৩ বলে দুটি চার ও চারটি ছয়ে ৫০ রান করেন তিনি। আর তিনটি চার ও চারটি ছয়ে মাত্র ১৬ বলে ৪৪ রান করেন তিলক। ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান করে ভারত। জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা