‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এতো ব্যস্ত কেন’, প্রশ্ন সালাউদ্দিনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪
     ১১:০১ অপরাহ্ণ

‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এতো ব্যস্ত কেন’, প্রশ্ন সালাউদ্দিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ | ১১:০১ 176 ভিউ
ভালো-খারাপ মিলিয়ে দীর্ঘ ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজে ১-১ সমতায় করেছে। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। পাল্টা দিয়ে টি-২০ সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে ভিন্ন ভিন্ন গ্রুপ হয়ে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। দেশে ফেরা জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে প্রশ্ন করা হয় পাকিস্তানে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। জবাবে সংবাদ মাধ্যমকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন দীর্ঘদিন জাতীয় পর্যায়ে কোচিং করানো সালাউদ্দিন, ‘চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সবাই এত ব্যস্ত কেন? আমি জানি না।’ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় ৫ সপ্তাহের বিপিএল মৌসুম আছে। এইপরই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবা যাবে এমন কিছুই হয়তো

বোঝাতে চেয়েছেন দেশের সেরা কোচ খ্যাত সালাউদ্দিন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ জিতলেও দলের অনেক দুর্বলতা রয়ে গেছে বলে মনে করেন তিনি। বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে ভালো করতে ধারাবাহিক ক্রিকেট খেলা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। সালাউদ্দিন বলেন, ‘টি-২০ সিরিজ জিতলেও আমাদের দুর্বলতা রয়ে গেছে। অনেক জায়গায় দ্রুত উন্নতি করতে হবে। সময় নেওয়ার সুযোগ নেই। কারণ অপেক্ষা করতে করতে সময় পেরিয়ে যায়। এতো বছর ক্রিকেট খেলার পরও যে জায়গায় থাকার কথা, সেখানে পৌঁছাতে পারিনি আমরা। দ্রুতই এই বিষয়গুলোর সমাধান করতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজে নাজমুল শান্ত, মুশফিকুর রহিমের ইনজুরি। মুস্তাফিজের বিশ্রাম মিলিয়ে নতুন এক দল নিয়ে খেলেছে বাংলাদেশ। দল ভালো

খেলেছে বলেও মন্তব্য করেন কোচ সালাউদ্দিন, ‘আমার কাছে প্রতিটি সিরিজে দলের উন্নতি গুরুত্বপূর্ণ। সিরিজে নতুন দল হিসেবে আমরা যথেষ্ট ভালো খেলেছি, আরও ভালো করা যেত।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস