আবু সাঈদ হত্যায়: দুই মামলার তদন্ত একসঙ্গে চলবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

আবু সাঈদ হত্যায়: দুই মামলার তদন্ত একসঙ্গে চলবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে। একটি মামলার বাদী আবু সাঈদের বড় ভাই, আরেকটিতে পুলিশ। এ দুই মামলা একসঙ্গে চলতে বাধা নেই বলে গত রোববার আদেশ দিয়েছেন আদালত। মামলা দুটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুর। আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ফটকের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। সেখানে পুলিশের গুলিতে তিনি নিহত হন। পরদিন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ বাদী হয়ে তাজহাট থানায় মামলা করেন। তাতে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহতের

বিষয়টি এজাহারে স্পষ্ট ছিল না। মামলায় আসামি করা হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের। ১৮ আগস্ট পরিবারের পক্ষ থেকে আরেকটি হত্যা মামলা করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। ওই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করা হয়। আদালত সূত্রে জানা গেছে, রংপুর পিবিআইর সুপার ২৭ আগস্ট দুই মামলার করণীয় সম্পর্কে নির্দেশনা চেয়ে সিএমএম আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মামলা দুটির তদন্ত করবেন একই তদন্ত কর্মকর্তা– আদেশ দেন রংপুরের কোতোয়ালি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক। মামলার তদন্ত কর্মকর্তা রংপুর পিবিআইর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, দুই মামলার তদন্ত কীভাবে চলবে– এ বিষয়ে আদালতে আবেদন করা হয়েছিল। আদালত বলেছেন, একসঙ্গে

তদন্তে কোনো বাধা নেই। আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আইনজীবী শামিম আল মামুন, রোকনুজ্জামান রোকন, রায়হান কবিরসহ বাদীপক্ষে নিয়োজিত প্যানেলের আইনজীবীরা আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ তদন্ত শেষ করে বিচার দাবি করেছেন। দুই মামলার তদন্ত একসঙ্গে সাংঘর্ষিক হবে কিনা– এমন প্রশ্নের জবাবে আইনজীবী রোকনুজ্জামান রোকন বলেন, যেহেতু দুটি মামলাই জিআর (জেনারেল রেজিস্ট্রার), সেহেতু তদন্ত সাংঘর্ষিক হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণচেষ্টা: সালিশ-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা যুবদল নেতাদের হামে সাড়ে ৫শ মায়ের কোল খালি, অথচ ইউনূসের হাহাকার সুদূর চীন নিয়ে! ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব: ৪৬২৫টি হতদরিদ্র পরিবারের ভাগ্য অনিশ্চিত চসিক যেন ‘শাহাদাত এন্টারপ্রাইজ’: টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার গরুর হাট বাটোয়ারা! দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় ধ্বংসের মুখে চট্টগ্রামের গুলিয়াখালী ম্যানগ্রোভ বন ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী-জনতার সমাবেশ: ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ বাজেট ২০২৬-২৭: একদিকে কালোটাকা সাদা করার সুযোগ, অন্যদিকে রেকর্ড পরিমাণ ঘাটতি রাস্তা থেকে ধরে ইটভাটায় নিয়ে পথশিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড বাসায় একা পেয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা কেমন হবে এই ৫ তারকার বিশ্বকাপ? ভারতে ‘আরশোলা জনতা’ কারা, জনপ্রিয়তার নেপথ্যে কী ঘুমধুম সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৩ কলকাতায় আকাশছোঁয়া ছাগল ও দুম্বার দাম, নেপথ্যে কী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু ভারতীয় তরুণের মুখে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে ফেরার গল্প দুই সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, কতটা কাজে দিচ্ছে