আরেকটি ‘নাকবা’: গাজা পুনর্গঠনে লেগে যাবে প্রজন্মের পর প্রজন্ম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫

আরেকটি ‘নাকবা’: গাজা পুনর্গঠনে লেগে যাবে প্রজন্মের পর প্রজন্ম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫ |
ধ্বংসস্তূপে পরিণত উত্তর গাজায় ফিরে আসা ফিলিস্তিনিরা ভয়াবহ মানসিক আঘাতের মুখে পড়ছেন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দেখতে পাচ্ছেন তাদের ঘরবাড়ি ও চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনিদের জাতিগত নিধনের ঐতিহাসিক ঘটনার প্রতি ইঙ্গিত জাতিসংঘের আবাসনের অধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদক বলেছেন, “এটা আরেকটি নাকবার মতো। গত দুই বছরে যা ঘটেছে, সেটিও এক অর্থে একই ধরনের একটি বিপর্যয়। ” ইসরায়েলকে অবিলম্বে গাজা উপত্যকায় তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র (ক্যারাভান) পাঠানোর অনুমতি দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের এই বিশেষ প্রতিবেদক। শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের আবাসনের অধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদক বালাকৃষ্ণন রাজাগোপাল বলেন, “মানুষ যখন উত্তর গাজায় ফিরে যাচ্ছে, তারা শুধু ধ্বংসাবশেষই পাচ্ছে। এই

পরিস্থিতিতে যে মানসিক আঘাত ও ট্রমা তৈরি হচ্ছে, তা গভীর ও ভয়াবহ— সেটিই এখন আমরা প্রত্যক্ষ করছি। ” দুই বছরের যুদ্ধ থামাতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শুক্রবার ইসরায়েলি বাহিনী পিছু হটার পর দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের নিরবচ্ছিন্ন বোমাবর্ষণে ৬৭,৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং গোটা গাজা এক মারাত্মক মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার মোট আবাসিক ভবনের ৯২ শতাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জাতিসংঘের হিসাব। লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখন তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে দিন কাটাচ্ছেন। বালাকৃষ্ণন রাজাগোপাল বলেন, চলতি বছরের শুরুর দিকে

যুদ্ধবিরতির সময় গাজায় তাঁবু ও ক্যারাভান পাঠানোর কথা ছিল, কিন্তু ইসরায়েলের কঠোর অবরোধের কারণে প্রায় কিছুই প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি বলেন, “এটাই এখন মূল সমস্যা। ইসরায়েল সব প্রবেশপথের ওপর নিয়ন্ত্রণ না সরালে গাজার মানুষের কাছে তাৎক্ষণিক ত্রাণ বা সাহায্য পৌঁছানো সম্ভব নয়। এটা এখন অত্যন্ত জরুরি। ” গাজা উপত্যকায় ঘরবাড়ির ধ্বংসযজ্ঞকে ‘ডোমিসাইড’ (বাড়িঘর নিধন) বলে বর্ণনা করে রাজাগোপাল বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যার কেন্দ্রে রয়েছে এই আবাসন ধ্বংসের নীতি। তার ভাষায়, “ঘরবাড়ি ধ্বংস করা, মানুষকে এলাকা থেকে উচ্ছেদ করা এবং এলাকাকে বসবাসের অযোগ্য করে তোলাই গণহত্যার প্রধান উপায়গুলোর একটি। ” বালাকৃষ্ণন রাজাগোপাল আরও বলেন, “গাজা পুনর্গঠনের প্রক্রিয়াটি প্রজন্মের পর প্রজন্ম সময় নেবে। ” ১৯৪৮

সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনিদের জাতিগত নিধনের ঐতিহাসিক ঘটনার প্রতি ইঙ্গিত করে রাজাগোপাল বলেন, “এটা আরেকটি নাকবার মতো। গত দুই বছরে যা ঘটেছে, সেটিও এক অর্থে একই ধরনের একটি বিপর্যয়। ” সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ