হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ |
ইরানের সঙ্গে তীব্র উত্তেজনা ও কয়েক মাসব্যাপী মার্কিন নৌ-অবরোধের মধ্যেই বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ লেখা একটি পরিবর্তিত মানচিত্র শেয়ার করেছেন তিনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন ট্রাম্প। এর আগে গত ২৭ মার্চ এক বক্তৃতায় তিনি প্রথমবার ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন। সে সময় উপস্থিত জনতা এটিকে রসিকতা হিসেবে ধরে নিলেও ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, গণমাধ্যম একে ভুল মনে করতে পারে, কিন্তু তিনি ‘খুব কমই ভুল করেন’। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সমুদ্রপথ। পরিসংখ্যান

অনুযায়ী— বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ পথ দিয়েই যাতায়াত করে। মার্কিন নৌ-অবরোধের কারণে এই পথ দিয়ে বাণিজ্য বর্তমানে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে দুই মাস ধরে চলা সংঘাত অবসানে ইরানের দেওয়া একটি নতুন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ট্রাম্প। ইরানের প্রস্তাব ছিল— হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে যুদ্ধাবসান হবে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভবিষ্যতে কোনো এক সময়ে করা হবে। তবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান যতক্ষণ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ না করছে এবং ওয়াশিংটনের সকল শর্ত মানছে না, ততক্ষণ কোনো শান্তি চুক্তি হবে না এবং নৌ-অবরোধও অব্যাহত থাকবে। আলোচনায় অচলাবস্থা ভাঙতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ওপর

একটি ‘স্বল্প ও শক্তিশালী’ হামলার পরিকল্পনা প্রস্তুত করেছে বলে জানা গেছে। ওয়াশিংটনের লক্ষ্য হলো, এই হামলার মাধ্যমে তেহরানকে আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য করা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক চরম অনিশ্চয়তার দিকে মোড় নিয়েছে। সূত্র- এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর