যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ |
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার সামরিক পদক্ষেপ নিলে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতার ফোনালাপের বিষয়ে মস্কোর স্থানীয় সময় বুধবার ব্রিফ করেন ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ। তিনি জানান, ৯০ মিনিটের ফোনালাপে ইরান যুদ্ধসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্পকে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তা শুধু ইরান ও প্রতিবেশীদের জন্য নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। ফোনালাপের বরাত দিয়ে ইউরি উশাকভ আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টায় সাধ্যের মধ্যে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি

দিয়েছে রাশিয়া। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে ট্রাম্পের সঠিক সিদ্ধান্ত বলেও মনে করেন ভ্লাদিমির পুতিন। এতে আলোচনা এগোনোর সুযোগ তৈরি হয়েছে এবং সামগ্রিকভাবে পরিস্থিতি স্থিতিশীল হতে সহায়তা করবে। এদিকে ফোনালাপের বিষয়ে ওয়াশিংটনে সাংবাদিকদের ব্রিফ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুতিনের সঙ্গে তাঁর খুব ভালো আলোচনা হয়েছে। এতে, ইরানের চেয়ে ইউক্রেন যুদ্ধই বেশি গুরুত্ব পেয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল