রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬

রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ |
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং (Fuel Loading) কার্যক্রম শুরু হতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তার দলীয় নেতা-কর্মীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে অপতথ্য ও মিথ্যা তথ্যের বন্যা শুরু হয়েছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে যে, রূপপুর প্রকল্পটি “পশ্চিম পাকিস্তান সরকারের উদ্যোগে” শুরু হয়েছিল ১৯৬৩ সালে এবং আওয়ামী লীগ সরকার এই প্রকল্পে ৫ বিলিয়ন ডলার দুর্নীতি করেছে। পশ্চিম পাকিস্তানের সরকার প্রস্তাবিত রুপপুর প্রকল্প বাংলাদেশকে বঞ্চিত করে করাচী নিয়ে যাওয়ার তথ্যগুলো এনসিপি’র সম্ভবত পড়া নেই। এনসিপি ডায়াসপোরা এশিয়া, বৈষম্য বিরোধী চট্টগ্রাম এর সোশ্যাল মিডিয়া পেইজ গুলো থেকে একযোগে দেয়া ঐসকল পোস্টের তথ্যকে চ্যালেঞ্জ করে হাজার হাজার মানুষ কমেন্ট করেছে যদিও, কিন্তু সেই

সকল প্রশ্নের বা তথ্যের কোন উত্তর দিচ্ছে না পেইজগুলো। রুপপুর প্রকল্পটির মোট ব্যয় ১২.৬৫ বিলিয়ন ডলার, যার ৯০% (প্রায় ১১.৩৮ বিলিয়ন ডলার) রাশিয়ার ঋণে অর্থায়িত। বাকি ১০% বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি ৫ বিলিয়ন ডলারই “নাই” হয়ে যায়, তাহলে মাত্র ৭.৬৫ বিলিয়ন ডলারে আধুনিক প্রজন্মের (Generation III+) VVER-1200 রিঅ্যাক্টরযুক্ত ২,৪০০ মেগাওয়াটের এত বড় প্রকল্প বাস্তবায়ন কীভাবে সম্ভব — এ বিষয়ে এনসিপি-সমর্থক পেজ ও অ্যাকাউন্টগুলোতে কোনো যৌক্তিক ব্যাখ্যা বা বিশ্লেষণ দেওয়া হয়নি। এই অপতথ্য ছড়ানোর ঘটনা এমন এক সময়ে ঘটছে, যখন দেশজুড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জয়জয়কার চলছে এবং শেখ হাসিনার এনার্জি ডিপ্লোম্যাসির প্রশংসা হচ্ছে। অনেকে

এটিকে ইচ্ছাকৃতভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হিসেবে দেখছেন। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে “গণহত্যা”র গুজব ছড়িয়ে ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে রাস্তায় নামানোর অভিযোগ উঠেছিল বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে। এখন জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হয়েও এনসিপি একই কৌশলে গুজব ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে সমালোচনা উঠেছে। রূপপুর প্রকল্পের ইতিহাস স্পষ্ট: বিস্তারিতঃ পশ্চিম পাকিস্তানের বৈষম্যে বাতিল হয়েছিল রূপপুর: বিরোধীদের সকল বাধা উপেক্ষা করে বঞ্চিত বাংলাদেশের ৬৫ বছরের স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে ১৯৬৩ সালে পূর্ব পাকিস্তানে প্রথম প্রস্তাব উঠলেও পশ্চিম পাকিস্তান সরকার ১৯৬৯-৭১ সালে প্রকল্পটি বাতিল করে করাচীকে অগ্রাধিকার দেয়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

প্রকল্পটি পুনরুজ্জীবিত করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ২০১১ সালে রাশিয়ার সঙ্গে চুক্তি করে প্রকল্পটি বাস্তবায়নের পথে নিয়ে যায়।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে এ ধরনের অযৌক্তিক ও তথ্যবিহীন অপপ্রচার জাতীয় ঐক্য ও উন্নয়নের পরিবর্তে বিভেদ সৃষ্টি করছে। এ বিষয়ে এনসিপির কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ