ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায়
তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি
জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল
সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর
বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি, সাবেক মন্ত্রী- বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় পুলিশের দুই কনস্টেবল- মো.জামাল হোসেন ও মো. সোলাইমান হোসেনকে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহারের পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।
গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
জানা যায়, গতকাল ২৯শে এপ্রিল কথিত মানবতাবিরোধী অপরাধের এক মামলার আসামি হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালের এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার পথে বিভিন্ন ধরনের আলাপ করেন কনস্টেবল জামাল ও কনস্টেবল সোলাইমান।
এই আলাপচারিতাকে ‘শৃঙ্খলাবহির্ভূত
আচরণ’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে শাস্তির আবেদন করা হয়। এমন আলাপচারিতা ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নসহ বিচারিক কার্যক্রমে হুমকির সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়েছে। ফলশ্রুতিতে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণক্রমে ট্রাইব্যুনালকে অবগত করার জন্য অনুরোধ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ট্রাইব্যুনাল-২ এর এজলাসকক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুকে হাজতখানায় নিয়ে যাচ্ছেন দুই পুলিশ সদস্য। এ সময় তাদের সঙ্গে কথা বলেন তিনি। একপর্যায়ে দুই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার। তথাকথিত জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে করা মামলায় বর্তমানে হাসানুল হক ইনুর বিচার চলছে। গতকাল ষষ্ঠ
দিনের মতো তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ঠা মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২।