আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৬

আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৬ |
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে জড়িত দল জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করেছেন। আজ ৩০শে এপ্রিল, বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। তাহের বলেন, আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ রাজাকার ছিলাম না, কেউ আল-বদর ছিলাম না। উই আর দ্য লিডারশিপ ইন জামায়াতে ইসলাম। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। তিনি বলেন, আমার বাড়ি বর্ডারে। যুদ্ধের সময় যারা ইন্ডিয়ায় মাইগ্রেট হতো, তারা আমাদের উঠোনে আশ্রয় নিতো। আমরা তাদের নাস্তা খাওয়াতাম। আর ‘সেনাবাহিনী’ টহল দিচ্ছে কিনা পাহারা দিতাম, যখন ‘সেনাবাহিনী’

টহল দূরে থাকত, আমরা তাদেরকে গাইড করতাম- তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে। জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এমন বক্তব্য মুক্তিযুদ্ধকে হাস্যকর পর্যায়ে টেনে নামানোর শামিল বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধারা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে এসব হাস্যকর আলোচনা এবং ইতিহাস বিকৃতির সমালোচনা চলছে। খুলনা অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা মো. কাশেম এ প্রসঙ্গে বলেন, জামায়াতের নেতারা এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে। তিনি বলেন, সংসদে প্রতিটি আলোচনা দাঁড়ি-কমাসহ লিপিবদ্ধ করা হয়। জামায়াতের এই কুলাঙ্গারদের কথাগুলো ভবিষ্যতে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কাজে রসদ যোগাচ্ছে। একাত্তরের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত কী করেছে, আমরা সবই জানি। যারা মুক্তিযুদ্ধের সময় প্রাণ

বাঁচাতে ভারতে চলে যেতে চাইত, তাদের ধরিয়ে দিয়ে নির্বংশ করত আর তাদের বাড়িঘর জমিজমা সম্পদ লুটপাট করে নিত। এমন অসংখ্য জমিজমা তারা দখল করে নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক