গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৬

গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৬ |
গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের এক নেতাকে মারামারি ও নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি নিজেকে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত আইনের হাত থেকে রক্ষা পাননি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গতকাল দুপুরে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের শ্যামবাজার এলাকা থেকে ইউনুস শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে। কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় জানান, প্রথমে ইউনুস শেখকে একটি মারামারির মামলায় গ্রেপ্তার করা হয়। পরে কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় মহাসড়ক অবরোধ ও

নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি নিজেকে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে নতুন করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। চাঁদাবাজি, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো এবং বিভিন্নভাবে হয়রানির মতো কর্মকাণ্ড অব্যাহত রাখেন। স্থানীয়রা আরও জানান, রাজনীতিতে সক্রিয় হওয়ার আগেও ইউনুস শেখ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। একসময় খুলনা শহরে তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক অভিযোগ ছিল। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে বলে দাবি করেন তারা। তবে স্থানীয়দের উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে ইউনুস শেখ বা তার আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা

মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪ রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫ মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত, আটক ২ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন যে উদ্যোগ নিল ফেসবুক ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা সহপাঠীদের চাঞ্চল্যকর তথ্যে ফেঁসে যাচ্ছেন বিল গেটস কন্যা! একবার নক্ষত্রের দিকে চাই আঁধার পেরিয়ে প্রত্যাবর্তনের প্রত্যয়: একটি নতুন বাংলাদেশের অপেক্ষায় ১৫ আগস্ট