দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬

দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ |
বেলজিয়ামে একটি বাড়ি সংস্কারের সময় মাটির নিচের দেয়ালের ভেতর থেকে প্রায় ৯০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ স্বর্ণের বার ও মুদ্রা উদ্ধার করা হয়েছে। ড্রেন তৈরির জন্য পাইপ বসানোর কাজ করতে গিয়ে নির্মাণশ্রমিকরা হঠাৎ এই গুপ্তধনের সন্ধান পান। ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের ডেন্ডারমন্ডে। সংস্কারকাজের সময় শ্রমিকরা দেয়ালে ড্রিল করার পর প্রথমে কিছু মুদ্রা বেরিয়ে আসতে দেখেন। সেগুলোকে সাধারণ এক ইউরোর মুদ্রা মনে করেছিলেন তারা। পরে দেয়ালের ভেতর স্বর্ণের বার দেখতে পেয়ে বুঝতে পারেন, তারা বিশাল এক গুপ্তধনের সন্ধান পেয়েছেন। শ্রমিকরা সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় পুলিশকে জানান। পরে পুলিশ পুরো বাড়ি তল্লাশি করে উদ্ধার করা স্বর্ণ নিরাপদ স্থানে নিয়ে

যায়। একই সঙ্গে ভবনটির আশপাশে ভিড় না করতে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। স্বর্ণের উৎস ও প্রকৃত মালিকানা নিয়ে তদন্তও শুরু হয়েছে। দাতব্য সংস্থার বাড়িতে মিলল গুপ্তধন যে বাড়ি থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে, সেটি বর্তমানে স্থানীয় একটি দাতব্য সংস্থার মালিকানাধীন। সংস্থাটি মানুষের কল্যাণে কাজ করে। স্বর্ণের প্রকৃত মালিকের সন্ধান না মিললে বিপুল এই সম্পদ তাদের সেবামূলক কাজে ব্যবহার করা যেতে পারে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার করা গুপ্তধনের মধ্যে স্বর্ণের বার ও বিপুলসংখ্যক মুদ্রা রয়েছে। স্বর্ণের কয়েকটি বারে ১৯৫০ ও ১৯৬০-এর দশকের তারিখের ছাপ পাওয়া গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে এত বছর ধরে এই বিপুল সম্পদ দেয়ালের ভেতর

কীভাবে এবং কেন লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়েও রহস্য তৈরি হয়েছে। পাঁচ বছর মালিকের অপেক্ষা বেলজিয়ামের আইনে উদ্ধার করা মূল্যবান সম্পদের প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য পাঁচ বছর সময় দেওয়ার বিধান রয়েছে। এই সময়ের মধ্যে কেউ মালিকানা দাবি করলে বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। তবে পাঁচ বছরের মধ্যে প্রকৃত মালিকের সন্ধান না পাওয়া গেলে এবং স্বর্ণের সঙ্গে কোনো অপরাধের যোগসূত্র পাওয়া না গেলে, আইন অনুযায়ী সম্পদটির মালিকানা নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে বাড়ির মালিক দাতব্য সংস্থা এবং গুপ্তধন উদ্ধারে জড়িত শ্রমিকদের মধ্যে সম্পদ ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিপুল স্বর্ণ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থল ঘিরে মানুষের কৌতূহল বেড়েছে। নিরাপত্তার

কারণে পুলিশ সেখানে অনধিকার প্রবেশ না করার জন্য সতর্ক করেছে। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল ‘বিয়ে হয়ে গেছে’ বলে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে কিশোরীকে ধর্ষণ এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ সড়কে দীর্ঘ লাইন, বাসায় বন্ধ চুলা: গ্যাস সংকটে হাহাকার বন্দর নগরী চট্টগ্রামে বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি ব্যালন ডি’অরের মনোনয়নে নানা চমক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড: ৪০ ঘন্টা ধরে পুড়েছে সার্ভার রুম ও গুরুত্বপূর্ণ নথি ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল “এক দেশের উপর হামলা মানেই তিন দেশের উপর হামলা”: সৌদিতে হুতিদের হামলায় শুধুই সমবেদনা ‘মক্কা জোট’ মিত্রদের নোয়াখালীতে মাদ্রাসায় শিশু ছাত্রী ধর্ষণঃ ধর্ষক ‘মুহতারাম’-কে আচ্ছামতো গণধোলাই দিলো এলাকাবাসী সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত