জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬

জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ |
হাজার হাজার স্বেচ্ছাসেবী, শতাধিক দমকলকর্মী, সেনাবাহিনীর হেলিকপ্টার ও ট্যাংকের সহায়তায় জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের দাবানল নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৫ আগস্ট) দেশটির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্স জনগণকে ধন্যবাদ জানিয়ে দাবানল নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন। তবে জার্মানিতে আগুন নিয়ন্ত্রণে এলেও ইউরোপের বিভিন্ন দেশে এখনো ভয়াবহ দাবানল ছড়িয়ে আছে। ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম থেকে শুরু করে পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের কয়েকটি দেশেও আগুন জ্বলছে। এসব দাবানলে হাজার হাজার হেক্টর বন ও গাছপালা পুড়ে গেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক মানুষকে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের বড় একটি অংশে এখনো তীব্র তাপপ্রবাহ চলছে। দীর্ঘদিনের খরায় মাটি ও গাছপালা শুকিয়ে যাওয়ায় সামান্য আগুনও দ্রুত ছড়িয়ে পড়ছে। একপর্যায়ে এসব আগুন ভয়াবহ দাবানলে

রূপ নিচ্ছে। ফ্রান্সে পুড়েছে প্রায় ১ হাজার ৫৮০ হেক্টর ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লদ এলাকায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে ছড়িয়ে পড়া আগুনে প্রায় ১ হাজার ৫৮০ হেক্টর জমি পুড়ে গেছে। শুক্রবার আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও শনিবার ভোরে আবার তা ছড়িয়ে পড়ে। জার্মানির গণমাধ্যম এআরডির প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলের কারণে প্রায় ৬৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ঘরবাড়িতে আগুন পৌঁছায়নি। দাবানল নিয়ন্ত্রণে প্রায় ৫০০ দমকলকর্মী ও চারটি অগ্নিনির্বাপক বিমান কাজ করছে। জার্মান সীমান্তের কাছে বেলজিয়ামে আগুন শনিবার (১৫ আগস্ট) বেলজিয়ামের পূর্বাঞ্চলে জার্মান সীমান্তের কাছে হোহেস ভেন বনাঞ্চলে আগুন লাগে। শনিবার রাত পর্যন্ত সেখানে অন্তত ১ হাজার ৬০০ হেক্টর বন পুড়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় বেলজিয়ামের বিভিন্ন

এলাকা থেকে দমকলকর্মীদের ঘটনাস্থলে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে জার্মানিও সহায়তা করছে। তবে এখন পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। স্পেনে পুড়েছে ১৫ হাজার হেক্টর স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের আরাগোনে দাবানলে প্রায় ১৫ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। জার্মানির গণমাধ্যম এআরডি জানিয়েছে, আগুনকে কেন্দ্র করে আরাগোনে ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে ১৮টি এলাকার ১ হাজারের বেশি মানুষকে বাড়ি ছাড়তে হয়েছে। এ ছাড়া হুয়েলভা প্রদেশের নিবলা এলাকায় আরেকটি দাবানলে ৩৮ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। ইংল্যান্ডে এক দিনে ৩৭টি আগুন যুক্তরাজ্যের ইংল্যান্ডেও একাধিক এলাকায় দাবানলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি স্টরব্রিজ। শুক্রবার দেশজুড়ে ৩৭টি আগুনের খবর পাওয়া যায়। জার্মানির গণমাধ্যম টাগেসশাউ

জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দেশটির বর্তমান পরিস্থিতিকে ‘বারুদের স্তূপের’ সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে তিনি খোলা জায়গায় আগুন না জ্বালাতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। ক্রোয়েশিয়ায় নিহত ১, আহত ১০ ইউরোপের আরেক দেশ ক্রোয়েশিয়ার উপকূলীয় শহর ওমিশের কাছে ভয়াবহ দাবানলে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি গাড়ি ও ভবন পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। জার্মানির গণমাধ্যম টাগেসশাউ জানিয়েছে, আগুনে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন গুরুতর দগ্ধ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। এ ছাড়া অনেক পর্যটককে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বলকানেও

বাড়ছে দাবানল বলকান অঞ্চলের মন্টিনিগ্রো, আলবেনিয়া, গ্রিস ও সার্বিয়াতেও দাবানল ছড়িয়ে পড়েছে। মন্টিনিগ্রোর উপকূলীয় এলাকায় কয়েক দিন ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। আলবেনিয়ার রাজধানী তিরানার কাছেও আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। সার্বিয়া সরকার শনিবার জানিয়েছে, দেশজুড়ে প্রায় ২৫টি দাবানল মোকাবিলা করছে তারা। এদিকে গ্রিসেও কয়েকটি এলাকায় দমকলকর্মীদের সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটির কৃষিজমি ও বনাঞ্চলে ৫০টির বেশি আগুনের ঘটনা ঘটেছে। তবে বেশির ভাগ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরার মধ্যে একের পর এক দাবানলের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশে জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম জোরদার করা

হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪ রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫ মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত, আটক ২ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন যে উদ্যোগ নিল ফেসবুক ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা সহপাঠীদের চাঞ্চল্যকর তথ্যে ফেঁসে যাচ্ছেন বিল গেটস কন্যা! একবার নক্ষত্রের দিকে চাই আঁধার পেরিয়ে প্রত্যাবর্তনের প্রত্যয়: একটি নতুন বাংলাদেশের অপেক্ষায় ১৫ আগস্ট