সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬

সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬ |
ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ও টাকা ছিনিয়ে নিল যুবদলকর্মীরা। বুধবার বিকালে স্কুল ছুটির পর মতিগঞ্জ আর.এম হাটকে উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে প্রাণে রক্ষা পায় ওই তরুণী। বিষয়টি তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি। জানা যায়, বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মতিগঞ্জ আর.এম হাটকে উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুলের এক ছাত্রীকে টিনশেড একটি ঘরে আটকে রেখে মারধোর এবং দাবি করে ২ যুবক। অপর এক যুবক মেয়েটির পক্ষে কথা বলেন। তার নাম মিরাজুল ইসলাম। তাকেও এক পর্যায়ে মারধোর ওই ২ যুবক। মিরাজ বলেন, তার সহপাঠী (ভুক্তভোগী

ছাত্রী) স্কুল ছুটির পর কথা বলছিলেন। এমন সময় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মেজবাউল রোমান এর সহযোগী স্থানীয় যুবদলকর্মী অয়ন (২১) ও মেহেদি (২২) তাদের নির্জন স্থানে নিয়ে যায়। দুজনকে মারধোর করে টাকা দাবি করে এবং তাদের মোবাইলে ভিডিও ধারন করে। এক পর্যায়ে স্কুল ছাত্রী কানের দুল এবং উভয়ের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। এব্যারে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোজবাউল রোমান বলেন, তারা দলীয়কর্মী। এ কারণে সম্পর্ক আছে, তবে তাদের ব্যক্তিগত অপরাধের দায় নিবে না যুবদল। সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম বলেন, জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেওয়ার পর পুলিশ পৌঁছার আগেই উভয় পক্ষ পালিয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিও তদন্ত

হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক বাঘায় ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করেনি রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে প্রশাসনে কাছে চিঠি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ট্রাম্পকে ‘ভুয়া গোয়েন্দা তথ্য’ থেকে সতর্ক থাকতে বলল ইরান ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৮১৮ মামলা ব্রিকসের উন্নয়ন ব্যাংকে যোগ দিচ্ছে ইরান, কমবে ডলারনির্ভরতা?