অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৬ |
অস্ট্রেলিয়া সফরের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট স্কোয়াডে ফিরেছেন উদ্বোধনী ব্যাটার সৌম্য সরকার এবং উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিক। এ ছাড়া পেস আক্রমণে সুযোগ পেয়েছেন তরুণ ফাস্ট বোলার মুশফিক হাসান। আগামী ১৩ আগস্ট ডারউইনের মারাড়া ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। টানা অফ-ফর্মের খেসারত হিসেবে দল থেকে বাদ পড়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রায় চার বছরেরও বেশি সময় পর আবার টেস্ট ক্রিকেটে ফিরলেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি শেষ টেস্ট খেলেছিলেন। অন্যদিকে, দীর্ঘদিনের রানখরা কাটিয়ে টেস্ট দলে জায়গা পুনরুদ্ধার করেছেন জাকের আলী। গত বছরের জুনে

গলে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি শেষবার সাদা পোশাকে মাঠে নেমেছিলেন। লোয়ার-মিডল অর্ডারে দলের শক্তি বাড়াতেই মূলত তাকে ফেরানো হয়েছে। সম্প্রতি জিম্বাবুয়ে সফরে অভিষেক হওয়া ডানহাতি ব্যাটার অমিত হাসানও ধরে রেখেছেন তার জায়গা। দীর্ঘকায় ডানহাতি পেসার মুশফিক হাসান দীর্ঘদিন ধরেই জাতীয় দলের পাইপলাইনে ছিলেন। ২০২৩ সালে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পেলেও এখনো তার আন্তর্জাতিক অভিষেক হয়নি। তরুণ পেস সেনসেশন নাহিদ রানা ও অভিজ্ঞ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম চোটে পড়ায় বাংলাদেশের পেস আক্রমণ বড় ধাক্কা খেয়েছে। তবে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সঙ্গে গতি সামলাবেন খালেদ আহমেদ, এবাদত হোসেন এবং নতুন মুখ মুশফিক। আগামী ৩১ জুলাই টেস্ট সিরিজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া রওনা হবে বাংলাদেশ দল।

মূল সিরিজ শুরুর আগে ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবেন শান্ত-মিরাজরা। ২১ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী তবু টাকা যাচ্ছে ভারতে, সাবেক এমপি রণজিতের সম্পত্তি নিয়ে নতুন চাঞ্চল্য পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৩৪ লাখ শিশু টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ