ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬

ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ |
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে মূল্যবান কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় দিনে বুধবার ‘নাইন-ইলেভেন’ হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠানে যোগ দেন রাজা চার্লস ও রানী ক্যামিলা। ওই অনুষ্ঠানে মামদানিও উপস্থিত ছিলেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মেয়রকে জিজ্ঞেস করা হয়, রাজার সঙ্গে আলাদাভাবে কথা বলার সুযোগ পেলে তিনি কি বলবেন? জবাবে মামদানি বলেন, ‘আমি যদি আলাদাভাবে রাজার সঙ্গে কথা বলতে পারি, তাহলে তাঁকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান জানাব।’ অনুষ্ঠানের এক পর্যায়ে মামদানিকে রাজার সঙ্গে আলাপ করতে দেখা যায়। তখন তিনি বিতর্কিত বিষয়টি

তুলেছিলেন কি না তা স্পষ্ট নয়। সাক্ষাতে হাত মেলানোর পর দুজনকে এক সময় হাসতেও দেখা যায়। প্রায় দুই’শ বছর আগে ভারত থেকে কোহিনূর হীরা নিয়ে যান ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা। বর্তমানে টাওয়ার অব লন্ডনে সংরক্ষিত ১০৬ ক্যারেটের এই হীরা খণ্ডটি ব্রিটেনের রাজমুকুটের অন্যতম প্রধান আকর্ষণ। এটি কুইন এলিজাবেথ দ্য কুইন মাদারের মুকুটেও ব্যবহার হয়েছে। তবে হীরাটির মালিকানা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে বিতর্ক চলছে। এটি এক সময় মুঘল সম্রাট, ইরানি শাহ এবং শিখ মহারাজাদের হাতে ছিল। পরে ১৮৪৯ সালে শান্তি চুক্তির অংশ হিসেবে পাঞ্জাব রাজ্য এটি কুইন ভিক্টোরিয়াকে দেয়। ভারত বহুবার এই অমূল্য হীরাটি ফেরত চাইলেও সফল হয়নি। হীরাটি যে ভারতের খনিতে উত্তোলিত

তা নিয়ে খুব বেশি সন্দেহ নেই। তবে এর ইতিহাসের সঙ্গে মিথ ও বাস্তবতার নানা গল্প মিশে গেছে। আফগানিস্তান, ইরান এবং পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ এই রত্নের মালিকানা দাবি করেছে। মামদানি হীরার খণ্ডটি ফেরতের আহ্বান জানানোর পর প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনৈতিক দল রিফর্ম ইউকের মুখপাত্র জিয়া ইউসুফ। মামদানির আহ্বানকে তিনি রাজার অপমান হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘এই সুন্দর হীরা বর্তমানে টাওয়ার অব লন্ডনে প্রদর্শিত হচ্ছে। এটি সেখানেই থাকবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল