মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৬

মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৬ |
পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলমান তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে দলটির অন্যতম পরিচিত সাংসদ সায়নী ঘোষ বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন বলে জোরালো আলোচনা শুরু হয়েছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সোচ্চার সমর্থক হিসেবে পরিচিত এই নেত্রীর অবস্থান পরিবর্তন দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দলীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যাদবপুরের এই সাংসদ এখন সেই ২০ জন সাংসদের দলে রয়েছেন, যারা বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির এক মাসের মধ্যে সংসদে পৃথক গোষ্ঠী গঠনের উদ্যোগ নিয়েছেন। লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ওই ২০ জন সাংসদ সোমবার লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে জাতীয় গণতান্ত্রিক জোটকে (এনডিএ) সমর্থনের প্রস্তাব দেন। এতে সংসদে তৃণমূলের ভেতরে বড়

ধরনের বিভাজন প্রকাশ্যে আসে। খবরে বলা হয়েছে, সায়নী ঘোষ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিদ্রোহী শিবিরের সমর্থনে প্রয়োজনীয় নথিতেও স্বাক্ষর করেছেন। সূত্রগুলোর দাবি, তিনি বর্তমানে কলকাতায় নেই এবং দিল্লিতে অবস্থান করতে পারেন, যেখানে বিদ্রোহী সাংসদরা অবস্থান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরেক সাংসদ মালা রায়ও দিল্লিতে গিয়ে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন বলে জানা গেছে। সায়নী ঘোষের এই অবস্থান পরিবর্তন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ তিনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি তাকে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীর দায়িত্বও দেওয়া হয়েছিল। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে তিনি প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘দিদি জিতলে

বাংলা জিতবে।’ অন্য এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, তিনি কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তার বর্তমান অবস্থান আরও বিস্ময়কর কারণ তিনি বরাবরই বিজেপি ও এনডিএর কঠোর সমালোচক ছিলেন। নারী সংরক্ষণ বিলসহ বিজেপির বিভিন্ন নীতির বিরোধিতা করেছিলেন তিনি। এছাড়া নির্বাচন কমিশনের সমালোচনা এবং বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগও তুলেছিলেন একাধিকবার। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরও তিনি দাবি করেছিলেন, দলটি প্রকৃত অর্থে নির্বাচনে হারেনি। তার ভাষায়, ‘আমরা হারিনি। ভোট চুরি ও লুটপাটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা হয়েছে। ২০২৯ সালে বাংলার মানুষ এবং দেশের মানুষ, আর ২০৩১ সালে পশ্চিমবঙ্গের মা-মাটি-মানুষ এর জবাব দেবে।’ নির্বাচনি প্রচারণার সময় আগুনঝরা বক্তৃতার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক

আলোচিত হয়েছিলেন সায়নী ঘোষ। তবে বিভিন্ন বিতর্কও তাকে ঘিরে ছিল। তৃণমূল কংগ্রেসের ভেতরে সাম্প্রতিক বিদ্রোহ, একাধিক সাংসদের পদত্যাগ এবং দলীয় বিভক্তির ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’