পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৬

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৬ |
পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় মঙ্গলবার একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির বলেন, ঘটনার পর ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি আরও জানান, এদের মধ্যে ১৪ শিশুর মৃত্যু হয়েছে, বাকি পাঁচজন সেখানে চিকিৎসাধীন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ছাদ ধসে পড়ার সময় কোচিং সেন্টারটির ভেতরে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল। পুলিশ জানিয়েছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। আর দুর্ঘটনার সময় নিচতলায় শিশুদের ক্লাস চলছিল। ছাদ ধসের এ ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় ভবনের মালিকসহ দুজনকে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: জিও নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ইরানে সশস্ত্র হামলা: বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত স্বর্ণবাজারে ১৩ বছরের সবচেয়ে বড় ধস! চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার একদিন এই জার্মানিই তাদের গৌরব ফিরে পাবে: স্পর্শিয়া ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির রোজ লবঙ্গ খেলে শরীরে যেসব পরিবর্তন আসে কখন পোস্ট করলে বাড়বে ভিউ, রিচ ও এনগেজমেন্ট? গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বুধবার বন্ধ থাকবে ব্যাংক ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন