‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬

‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬ |
জ্যেষ্ঠ সাংবাদিক মিথিলা ফারজানা বলেছেন, দেশে এখন অবস্থান নেওয়ার সময় এসেছে। তার ভাষায়, “এখন পক্ষ দুইটি, মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে।” সময় থাকতে সবাইকে নিজেদের অবস্থান স্পষ্ট করারও আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন মিথিলা ফারজানা। পোস্টে তিনি দাবি করেন, শাওনকে নিয়ে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত আক্রমণ ও চরিত্রহননের চেষ্টা চলছে। তার ভাষায়, শাওনের ব্যক্তিজীবন, বিশেষ করে লেখক হুমায়ূন আহমেদের সঙ্গে তার বিয়ে নিয়ে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে। একই সঙ্গে তাকে নিয়ে বিভিন্ন তথ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মিথিলা ফারজানা লেখেন, শাওনের বিরুদ্ধে যেসব

বর্ণনা দেওয়া হচ্ছে, তার অনেকগুলোই অসত্য। তিনি একটি ভাইরাল লেখার প্রসঙ্গ টেনে বলেন, “প্রোপাগান্ডা ছড়ানোর জন্য অনেকগুলো সত্যের মধ্যে দু-চারটি মিথ্যা দিতে হয়। সব মিথ্যা বললে তো কেউ বিশ্বাস করবে না।” তিনি আরও দাবি করেন, শাওন ধুমপান করেন না। তাই তাকে ঘিরে সিগারেট নিয়ে প্রচারিত গল্পের কোনো ভিত্তি নেই। গাঁজা সেবন করে গান গাওয়ার অভিযোগকেও তিনি “অদ্ভুত” ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন। হুমায়ূন আহমেদের সঙ্গে শাওনের সম্পর্ক প্রসঙ্গে মিথিলা ফারজানা বলেন, নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন হিসেবে শাওনের নিজস্ব পরিচিতি ছিল। তার দাবি, হুমায়ূন আহমেদ জীবিত থাকাকালে শাওনকে অন্য নির্মাতাদের নাটক বা চলচ্চিত্রে কাজ করতে দিতেন না, হুমায়ূন আহমেদের সম্পত্তি ও পারিবারিক বিষয় নিয়ে সামাজিক

মাধ্যমে যেসব দাবি করা হচ্ছে, সেগুলোরও প্রশ্ন তোলেন তিনি। পোস্টে তিনি হুমায়ূন কন্যা অভিনেত্রী শীলা আহমেদকে নিয়েও মন্তব্য করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। পোস্টের শেষ অংশে বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিথিলা ফারজানা। তিনি লেখেন, “আজ দেশে মুক্তিযুদ্ধ বিপন্ন, আমাদের অস্তিত্ব বিপন্ন, মোড়ে মোড়ে সাম্প্রদায়িক পতাকা। এই দেশ দেখার জন্য কোনোদিন কোনো বীর জীবন দেয়নি, দিতে পারে না।” এরপরই তিনি সবাইকে উদ্দেশ করে বলেন, “এখনো সময় আছে, আপনার অবস্থান স্পষ্ট করুন। পক্ষ এখন দুইটি, মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে। সময় গেলে সাধন হবে না।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক