শীর্ষ সন্ত্রাসীদের ট্রেস করা সম্ভব না হলেও চেষ্টা চলছে : ডিবিপ্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫

শীর্ষ সন্ত্রাসীদের ট্রেস করা সম্ভব না হলেও চেষ্টা চলছে : ডিবিপ্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ |
জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের ট্রেস করা সম্ভব না হলেও তাদের আইনের আওতায় আনতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মলি­ক। শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। রেজাউল করিম বলেন, পিচ্চি হেলাল বা ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রুপের যেই থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসব। এরই মধ্যে এসব গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে শীর্ষ সন্ত্রাসীদের ট্রেস করা সম্ভব না হলেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ডিবিপ্রধান বলেন, কোনো সন্ত্রাসীই আইনের হাত থেকে রক্ষা পাবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে। সবার

সহযোগিতায় আমরা শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের আইনের আওতায় আনার জন্য সক্রিয় রয়েছি। তিনি আরও বলেন, ঢাকাসহ সারা দেশে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা করণীয় পুলিশ তা করছে। ছিনতাইকারীদের ধরতে ডিবির স্পেশাল টিমগুলো দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। আমরা শিগগিরই সুফল পাব। এর আগে ডিবি পুলিশের কয়েকটি অভিযানে আসামি গ্রেফতারের তথ্য তুলে ধরে রেজাউল করিম মলি­ক বলেন, ২৮ জানুয়ারি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যা মামলায় শুক্রবার পটুয়াখালী থেকে কিং মাহফুজ গ্র“পের প্রধান মাহফুজ সরকারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাকিরা হলেন, জাহিদুল ভ‚ঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক ও সোহান মিয়া। তাদের রাজনৈতিক পরিচয় আমরা এখনো জানতে পারিনি। তাকে

জিজ্ঞাসাবাদ করছি। ঘটনার সঙ্গে যারই সংশ্লিষ্টতা থাকুক, আইনের আওতায় নিয়ে আসব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন ৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম