শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৬

শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ |
গ্রীষ্মকাল মানেই বাজারে নানা জাতের টক ও মিষ্টি আমের ছড়াছড়ি। হিমসাগর, ল্যাংড়া ও ফজলি থেকে শুরু করে প্রায় সব জাতের আমে ভরে গেছে চারপাশ। আর এ মৌসুমে বাজার থেকে আম কেনার আগে জেনে যান আমের বোঁটার গন্ধ শুকে মিষ্টি আম কোনটা? বাজারে এখন পাকা ও টক আমে সয়লাব। বাইরে থেকে দেখে বা ধরা মুশকিল মিষ্টি আম কোনটি? তাই মিষ্টি ও রসালো আম কীভাবে কিনবেন জেনে রাখুন। পাকা ও মিষ্টি আম অন্যান্য আমের তুলনায় অনেক নরম। যখনই বাজার থেকে আম কিনতে যাবেন, হাত দিয়ে ছুঁয়ে দেখে নিন। আম নরম হলে পেকে যাবে। তবে এটা করার সময় খেয়াল রাখবেন এটা যেন বেশি নরম

না হয়ে যায়। অনেক সময় বাইরে থেকে পাকা আম ভিতর থেকে কাঁচা থাকে। আম কেনার আগে খেয়াল রাখবেন যে আমই কিনছেন না কেন যেন বেশি টাইট না হয়। এ ধরনের আম ভেতর থেকে কাঁচা হতে পারে। এ ছাড়া খুব বেশি পাকা আম কেনা থেকে বিরত থাকুন। এ ধরনের আম ভিতর থেকে পচে যেতে পারে। একটি আম মিষ্টি কিনা তা এর সুগন্ধ দ্বারা চিহ্নিত করা যায়। আমের বোঁটার কাছে থেকে যদি তীব্র সুগন্ধ আসে তাহলে বুঝবেন আম ভেতর থেকে মিষ্টি হবে। যদি আম থেকে গন্ধ না আসে তাহলে এ ধরনের আম কেনা থেকে বিরত থাকুন। সব লাল রঙের আম স্বাদে মিষ্টি নাও

হতে পারে। আম সবুজ বা গোলাপি বর্ণের হলে তা পেকে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’