বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ June, ২০২৬

বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ June, ২০২৬ |
বিজ্ঞান ও গবেষণার কাজে বিশেষ গুরুত্ব দিতে নতুন একটি সাবস্ক্রিপশন সেবা নিয়ে কাজ করছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ নামের এই নতুন সংস্করণটি মূলত বিজ্ঞানী ও গবেষকদের প্রয়োজনীয়তা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। কী আছে এই নতুন ফিচারে? সামাজিক মাধ্যম ‘এক্স’-এ ছড়িয়ে পড়া একটি লিকে এই সাবস্ক্রিপশনটির তথ্য প্রথম সামনে আসে। চ্যাটজিপিটির ওয়েব ভার্সনের কোডে এই নতুন ফিচারের অস্তিত্ব পাওয়া গেছে, যা থেকে স্পষ্ট যে এটি বর্তমানে উন্নয়নের পর্যায়ে রয়েছে এবং এখনো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। বর্তমানে ওপেনএআই ব্যক্তিগত ব্যবহার, টিম এবং এন্টারপ্রাইজ—এই তিন স্তরে তাদের সেবা দিয়ে থাকে। ধারণা করা হচ্ছে, ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’-এর ক্ষেত্রেও একই মডেল অনুসরণ

করা হবে। অর্থাৎ, এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য না হয়ে বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানের জন্য সীমাবদ্ধ থাকতে পারে। বিজ্ঞানে ওপেনএআইয়ের বাড়তি মনোযোগ এটিই প্রথম নয় যে ওপেনএআই বৈজ্ঞানিক গবেষণায় বিশেষ মনোযোগ দিচ্ছে। সম্প্রতি তারা ‘জিপিটি-রোজালিন্ড’ নামের একটি বিশেষ মডেল উন্মোচন করেছে, যা জিপিটি-৫.৫ আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি। সাধারণ চ্যাটজিপিটির তুলনায় এটি লাইফ সায়েন্স এবং বড় ধরনের গবেষণার কাজে অনেক বেশি কার্যকর। বর্তমানে এটি কেবল ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং অনুমোদিত কিছু গবেষণা প্রতিষ্ঠানের জন্য ‘ট্রাস্টেড-অ্যাক্সেস’ কাঠামোয় চালু রয়েছে। কেন এই নতুন উদ্যোগ? বিশেষজ্ঞদের মতে, ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’-এর মাধ্যমে ওপেনএআই তাদের উন্নত গবেষণার টুলগুলোকে সীমিত পরিসর থেকে বের করে আরও বেশি সংখ্যক অ্যাকাডেমিক

ও গবেষণা প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দিতে চায়। এই নতুন ভার্সনটি বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ, নতুন আবিষ্কার এবং গবেষণার জটিল প্রক্রিয়াগুলোকে আরও সহজ ও নির্ভুল করবে, যা সাধারণ চ্যাটজিপিটি ভার্সন দিয়ে করা কঠিন। যদিও ওপেনএআই আনুষ্ঠানিকভাবে এখনো এই সাবস্ক্রিপশন নিয়ে কোনো ঘোষণা দেয়নি এবং মুক্তির কোনো নির্দিষ্ট তারিখও জানায়নি। তবে প্রযুক্তিবোদ্ধাদের মতে, যেভাবে এর উন্নয়ন কাজ এগিয়ে চলছে, তাতে খুব দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গবেষণার জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার এই নতুন সংযোজন বিজ্ঞানের জটিল সব রহস্য উন্মোচনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: সামা টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান